শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • রাঙ্গুনিয়ার সমাজসেবক আইয়ুব আলীর ২য় মৃত্যু বার্ষিকী ১৮ জুন 

    নিজস্ব প্রতিবেদক

    ১৬ জুন, ২০২৪ ০৭:৫৩ পূর্বাহ্ন

    রাঙ্গুনিয়ার সমাজসেবক আইয়ুব আলীর ২য় মৃত্যু বার্ষিকী ১৮ জুন 

    রাঙ্গুনিয়ার চন্দ্রঘোনা কদমতলী ইউনিয়নের মালেক সওদাগর বাড়ী নিবাসী  বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী মরহুম আলহাজ্ব মুহাম্মদ আইয়ুব আলীর ২য় মৃত্যু বার্ষিকী ১৮ জুন (মঙ্গলবার)।

    ২য় মৃত্যু বার্ষিকী উপলক্ষে পরিবারের পক্ষ থেকে মালেক সওদাগর বাড়ী জামে মসজিদে কুরআন খতম, মিলাদ কিয়াম, কবর জিয়ারত ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

    তিনি আবদুল মিয়া ও বেগম সিরাজ খাতুনের ঘরে ১৯৬০ সালে জন্মগ্রহন করেন।

    মরহুম আলহাজ্ব মুহাম্মদ আইয়ুব আলী গাউসিয়া কমিটি বাংলাদেশ চন্দ্রঘোনা কদমতলী ইউনিয়নের ০২ ওয়ার্ড সহ সভাপতি, আহলে সুন্নাত ওয়াল জামাত চন্দ্রঘোনা কদমতলী ইউনিয়নের সিনিয়র সদস্য, মালেক সওদাগর বাড়ী জামে মসজিদের পরিচালনা কমিটির সাবেক সভাপতি সহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও শিক্ষামূলক কর্মকান্ডে নিজেকে নিয়োজিত রাখতেন।

    ব্যক্তিগত জীবনে তিনি দুই কন্যা ও দুই পুত্র সন্তানের জনক।

    তিনি ২০২২ সালের ১৮ জুন (শনিবার) আল্লাহর সাক্ষাতে মিলিত হন।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর