শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • ১১ দাবি আদায়ে কারিগরী শিক্ষকদের আল্টিমেটাম

    নিজস্ব প্রতিবেদক

    ১ ফেব্রুয়ারী, ২০২২ ১১:২৮ অপরাহ্ন

    ১১ দাবি আদায়ে কারিগরী শিক্ষকদের আল্টিমেটাম
    ১১ দাবি আদায়ে কারিগরী শিক্ষকদের আল্টিমেটাম

    কারিগরি শিক্ষা অধিদপ্তরে শিক্ষক লাঞ্ছনার ঘটনায় জড়িতদের সারাদেশের শিক্ষকদের কাছে ক্ষমা প্রার্থনাসহ ১১ দফা দাবিতে আল্টিমেটাম দিয়েছে বেসরকারি কৃষি ডিপ্লোমা এসোসিয়েশনসহ কয়েকটি শিক্ষক সংগঠন।

    মঙ্গলবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ আল্টিমেটাম দেন তারা। আগামী ১২ ফেব্রুয়ারির মধ্যে শিক্ষকদের দাবি-দাওয়া কার্যকর না হলে কঠোর আন্দোলনের হুশিয়ারি দিয়েছেন এই শিক্ষকরা। পরে জাতীয় প্রেসক্লাবের সামনে শিক্ষকরা মানববন্ধন করেন।
    সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বাংলাদেশ বেসরকারি কৃষি ডিপ্লোমা এসোসিয়েশনের মহাসচিব সাখাওয়াত হোসেন ভূইয়া বলেন, সরকার কারিগরি শিক্ষাকে এগিয়ে নেয়ার কথা বললেও কারিগরি অধিদপ্তরের কয়েকজন দুস্কৃতিকারী শিক্ষক-কর্মচারীর বেতনভাতা আটকে রেখেছে। সকল শিক্ষা বোর্ড ডিজিটালাইজ করা হলেও এখানো কারিগারি শিক্ষা বোর্ডের সব কাজ এনালগ পদ্ধতিতে করা হচ্ছে। শিক্ষকরা তাদের পাওনা চাইতে গেলে তাদের চোর অপবাদ দিয়ে শারীরিক নির্যাতন করা হয়েছে।

    গত ২৩ জানুয়ারি কারিগরি শিক্ষা অধিদপ্তরে কয়েক শিক্ষক ন্যায্য দাবি নিয়ে গেলেও তাদের শারীরিকভাবে হেনস্থা করা হয়। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে অধিদপ্তরের সহকারী পরিচালক বিমল মিশ্র, কর্মকর্তা মোঃ কামরুজ্জামান ও সাইফুল ইসলামের অবিলম্বে অপসারণ দাবি করেন তিনি।

    শিক্ষকদের দাবির মধ্যে আরও রয়েছে- অধিদপ্তরসহ সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠানগুলো কারিগরি বান্ধব, মানবিক ও ইতিবাচক দৃষ্টিভঙ্গি সম্পন্ন দক্ষ কর্মকর্তা পদায়ন করতে হবে। অধিদপ্তরকে জিজিটালাইজড করা, আবেদিত শিক্ষক-কর্মচারীবৃন্দকে কাম্য শিক্ষাগত যোগ্যতা ও বর্তমান জনবল, কাঠামোর প্রাপ্যতা বিবেচনায় দ্রুততম সময়ের মধ্যে বেতন-ভাতাদি ছাড় করা, কথায় কথায় অভিযোগের নামে নেতিবাচক নোটিশ জারি করে কারিগরি শিক্ষাব্যবস্থাকে হেয় করার ষড়যন্ত্র বন্ধ করা, জনবল কাঠামোর বৈষম্য দুর করা, জব মার্কেটের চাহিদা অনুযায়ী নতুন নতুন স্পেশালাইজেশন/ট্রেড চালুর উদ্যোগ গ্রহণ করারও দাবি জানানো হয় সংবাদ সম্মেলনে।

    এসময় বাংলাদেশ শিক্ষক ইউনিয়নের সভাপতি মো.আবুল বাসার হাওলাদার, মহাসচিব মো.জসিম উদ্দিন, অতিরিক্ত মহাসচিব মো. সাহেউদ্দীন প্রিন্স, বাংলাদেশ কারিগরি বিএম অধ্যক্ষ সোসাইটির মহাসচিব মোস্তফা রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।




    সাতদিনের সেরা খবর

    শিক্ষা - এর আরো খবর

    একনিষ্ঠ আওয়ামী লীগার এখন বুটেক্সের ভিসি

    একনিষ্ঠ আওয়ামী লীগার এখন বুটেক্সের ভিসি

    ১ ফেব্রুয়ারী, ২০২২ ১১:২৮ অপরাহ্ন

    সাত কলেজ দেখভালে ঢাবি’র মধ্যে আলাদা ব্যবস্থা

    সাত কলেজ দেখভালে ঢাবি’র মধ্যে আলাদা ব্যবস্থা

    ১ ফেব্রুয়ারী, ২০২২ ১১:২৮ অপরাহ্ন

    জিপিএ-৫ প্রাপ্তিতে এবারও মেয়েরা এগিয়ে

    জিপিএ-৫ প্রাপ্তিতে এবারও মেয়েরা এগিয়ে

    ১ ফেব্রুয়ারী, ২০২২ ১১:২৮ অপরাহ্ন

    এইচএসসি ও সমমানে কমেছে পাস বেড়েছে জিপিএ-৫

    এইচএসসি ও সমমানে কমেছে পাস বেড়েছে জিপিএ-৫

    ১ ফেব্রুয়ারী, ২০২২ ১১:২৮ অপরাহ্ন