শিরোনাম
  • ৪৬তম বিসিএসের গেজেট প্রকাশ, নিয়োগ পেলেন ১,৪১৬ জন সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ
  • ঈদের ছুটিতে পদ্মা সেতু দিয়ে ঘরমুখো মানুষের ঢল

    নিজস্ব প্রতিবেদক

    ১৪ জুন, ২০২৪ ১১:২১ পূর্বাহ্ন

    ঈদের ছুটিতে পদ্মা সেতু দিয়ে ঘরমুখো মানুষের ঢল

    আজ শুক্রবার থেকে ঈদের ছুটি শুরু হওয়ায় পরিবার পরিজন নিয়ে বাড়ি ফিরছে ঈদে ঘরমুখো মানুষ। তাই সকাল থেকেই দক্ষিণাঞ্চলের ২১ জেলার প্রবেশ দ্বার মুন্সীগঞ্জের মাওয়া প্রান্তে পদ্মা সেতুর টোল প্লাজাকে কেন্দ্র করে ঈদমুখো মানুষের ঢল নেমেছে।  

    সড়ক ও রেল উভয় পথে পদ্মা সেতু দিয়ে বাড়ি ফিরছে কর্মজীবী মানুষ। যানবাহনের লাইন মাওয়া টোল প্লাজা থেকে ৩ কিলোমিটার দূরে শ্রীনগর ছাড়িয়ে গেছে। সেতুর টোল প্লাজার মোটরসাইকেল বুথ ছাড়াও ৭ টি বুথে টোল নিয়েও কুলিয়ে উঠতে পারছে না। ভোর থেকেই সারি সারি যান বাহনের লাইন দীর্ঘ হয়। চাপ বেড়ে যান বাহনের লাইন লৌহজং উপজেলার মাওয়া টোল প্লাজা থেকে ৩ কিলোমিটারেরও বেশি দীর্ঘ শ্রীনগর উপজেলার কামারখোলা ছাড়িয়ে যায়। সেতুর টোল প্লাজার মোটরসাইকেল বুথ ছাড়াও ৭ টি বুথে টোল নিয়েও হিমশিম খেতে হয়। সকালে বেশি চাপের কারণে মোটরসাইকেলের বুথ বাড়িয়ে দুটি করা হয়। তবে বেলা বাড়ার পর অন্য যান সামাল দিতে বাইকে বুথ আবার একটিতেই নামিয়ে আনা হয়। বাড়তি চাপে কিছু ঝক্কি ঝামেলা থাকলেও অন্য যে কোন বছরের চেয়ে এবার ঈদে ঘরমুখো মানুষ সাচ্ছন্দ্য বাড়ি ফিরছে।  তাই খুশি তারা।

    তবে চলন্ত গাড়িতে টোল আদায়ে ১১ মাস আগে পরীক্ষামূলক শুরু হওয়া ইলেকট্রনিক টোল কালেকশন সিস্টেম-ইটিসি এখনো পুরোপুরি চালু করা যায়নি। তাই এর সুফল মিলছে না। কর্তৃপক্ষ বলেছে ঈদে ঘর মুখো মানুষকে নির্বিঘ্নে যাতায়াত সব চেষ্টা চলছে। তবে ঈদের আগের ছুটির একযোগে বেশি যানবাহনে চ্যালেঞ্জ তৈরি হয়েছে।

    গত বছরের ২০ এপ্রিল থেকে পদ্মা সেতুতে দ্বিতীয় দফায় বাইক চলাচল শুরু হয়। এর আগে ২০২২ সালের ২৬ জুন পদ্মা সেতু খুলে দেয়া হলে বাইক দুর্ঘটনায় দুই যুবক নিহত হলে কর্তৃপক্ষ বাইক চলাচল নিষিদ্ধ করে।




    সাতদিনের সেরা খবর

    জাতীয় - এর আরো খবর