শিরোনাম
  • ৪৬তম বিসিএসের গেজেট প্রকাশ, নিয়োগ পেলেন ১,৪১৬ জন সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ
  • পুরানা পল্টনের ফাইন্যান্স টাওয়ারের আগুন নিয়ন্ত্রণে 

    নিজস্ব প্রতিবেদক

    ১২ জুন, ২০২৪ ১১:১১ অপরাহ্ন

    পুরানা পল্টনের ফাইন্যান্স টাওয়ারের আগুন নিয়ন্ত্রণে 

    রাজধানীর পুরানা পল্টনের কালর্ভাট রোডে ফাইন্যান্স টাওয়ারের পঞ্চম তলার আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের কর্মীরা ভবনে আটকে পড়া ৪জন পুরুষ ও ৩জন মহিলাকে জীবিত উদ্ধার করেছে। ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা (মিডিয়া) মো. শাহজাহান শিকদার বাসসকে এ তথ্য জানান।

    তিনি বলেন, বুধবার সন্ধ্যা ছয়টা ৪৮ মিনিটে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভাতে কাজ শুরু করে। পরে ফায়ার কর্মীদের আপ্রাণ চেষ্টায় সন্ধ্যা সাতটা ২৬ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। এরপর আগুন সম্পূর্ণ নির্বাপণ হয় সন্ধ্যা সাতটা ৫৮ মিনিটে।

    ফায়ার সার্ভিস কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাফি আল ফারুক বলেন, পল্টনের ওই বহুতল ভবনে আটকে পড়া ৪জন পুরুষ ও ৩জন মহিলাকে জীবিত উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের কর্মীরা। এছাড়া কোন হতাহত নেই। আগুনের কারণ ও ক্ষয়ক্ষতি তদন্ত সাপেক্ষে বলা যাবে বলে জানান তিনি।




    সাতদিনের সেরা খবর

    জাতীয় - এর আরো খবর