মাউশি ডিজি হলেন অধ্যাপক নেহাল আহমেদ

নিজস্ব প্রতিবেদক

১ ফেব্রুয়ারী, ২০২২ ০৯:৫৩ পূর্বাহ্ন

মাউশি ডিজি হলেন অধ্যাপক নেহাল আহমেদ
মাউশি ডিজি হলেন অধ্যাপক নেহাল আহমেদ

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা (মাউশি) অধিদপ্তরের মহাপরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক নেহাল আহমেদ। সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের এক প্রজ্ঞাপনে অধ্যাপক নেহালকে নতুন দায়িত্ব দেওয়ার কথা জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের কর্মকর্তা অধ্যাপক নেহাল আহমেদকে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক পদে পদায়ন করা হলো। তিনি অধ্যাপক সৈয়দ মো. গোলাম ফারুকের স্থলাভিষিক্ত হবেন, যিনি গত ১১ জানুয়ারি অবসরে যান।

প্রজ্ঞাপনে বলা হয়, এটি একটি চলতি দায়িত্ব এবং এ চলতি দায়িত্বের কারণে অধ্যাপক নেহাল পদোন্নতি দাবি করতে পারবেন না। সংশ্লিষ্ট পদে নিয়মিত পদোন্নতির মাধ্যমে কর্মকর্তা নিয়োগ করা হলে এ চলতি দায়িত্বের আদেশটি বাতিল বলে গণ্য হবে। ইংরেজি সাহিত্যের অধ্যাপক নেহাল এর আগে ঢাকা কলেজের অধ্যক্ষ ও উপাধ্যক্ষের দায়িত্ব পালন করেন।




সাতদিনের সেরা খবর

শিক্ষা - এর আরো খবর

এইচএসসির ফল প্রকাশ হতে পারে ১৬ অক্টোবর

এইচএসসির ফল প্রকাশ হতে পারে ১৬ অক্টোবর

১ ফেব্রুয়ারী, ২০২২ ০৯:৫৩ পূর্বাহ্ন

ডাকসু নির্বাচন নিয়ে যা বললেন উপাচার্য

ডাকসু নির্বাচন নিয়ে যা বললেন উপাচার্য

১ ফেব্রুয়ারী, ২০২২ ০৯:৫৩ পূর্বাহ্ন