শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • শিবগঞ্জে ট্রাক্টর চাপায় শিশু নিহত, আহত মা

    চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

    ৯ জুন, ২০২৪ ০৭:৪৪ পূর্বাহ্ন

    শিবগঞ্জে ট্রাক্টর চাপায় শিশু নিহত, আহত মা

    চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ট্রাক্টর চাপায় আবদুর রহমান নামে আট মাসের এক শিশু নিহত হয়েছে। আহত  হয়েছেন শিশুটির মা শান্তি বেগম। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে মনাকষা পারচৌকা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শিশু উপজেলার দুর্লভপুর ইউনিয়নের কালুপুর গ্রামের সফিকুল ইসলাম সনুর ছেলে। নিহতের চাচা ইউসুফ আলী জানান, সকালে আবদুর রহমান ও তার মা-বাবাসহ একটি মোটরসাইকেলযোগে সাহাপাড়া নানীর বাড়ি যাচ্ছিল। 

    এ সময় পারচৌকা এলাকায় পৌঁছালে পেছন থেকে আসা একটি পল্লী বিদ্যুতের খুঁটিবাহী ট্রাক্টর মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যায় শিশু আবদুর রহমান। আহত হন শিশুটির মা শান্তি বেগম। স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। শিবগঞ্জ থানার ওসি সাজ্জাদ হোসেন জানান, খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। জব্দ করা হয়েছে ঘাতক ট্রাক্টরটি। তবে চালক পালিয়েছে। তাকে সনাক্তের চেষ্টা চলছে।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর