শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • গোবিন্দগঞ্জে উপজেলা নির্বাচনে সহিংসতার মামলায় ১১৯ জনের জামিন মঞ্জুর

    চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

    ৯ জুন, ২০২৪ ০৭:৪২ পূর্বাহ্ন

    গোবিন্দগঞ্জে উপজেলা নির্বাচনে সহিংসতার মামলায় ১১৯ জনের জামিন মঞ্জুর

    গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাচনে সহিংসতার মামলায় ১১৯ জন আসামির জামিন মঞ্জুর। 

    গত ২১ মে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাচনে পরবতী সহিংসতায় বিস্ফোরণ ও অগ্নিসংযোগ, মামলায় আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল লতিফ প্রধানের সমর্থকদের বিরুদ্ধে একটি মামলা দায়ের হয়‌। উক্ত মামলার আসামিগণ গত ৩ জুন গোবিন্দগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (চৌকি)  আদালতে জামিনের আবেদন করলে বিজ্ঞ আদালত তাদের জামিন নামঞ্জুর করে জেলহাজতে প্রেরণ করেন। 

    শনিবার আসামি পক্ষ গাইবান্ধা জজ আদালতে জামিনের আবেদন করলে বিজ্ঞ আদালত তাদের জামিন মঞ্জুর করেছেন। 

    উল্লেখযোগ্য জামিনপ্রাপ্ত আসামিরা হলেন,গোবিন্দগঞ্জ উপজেলা আওয়ামীলীগের প্রস্তাবিত কমিটির সহ-সভাপতি অধ্যাপক ফিরোজ খানুন,পৌর যুবলীগের আহবায়ক জাহাঙ্গীর আলম মিন্টু, উপজেলা কৃষকলীগের দপ্তর সম্পাদক বোরহান উদ্দিন লেলিন,উপজেলা যুবলীগের সদস্য জলিল, কোচাশহর ইউনিয়ন পরিষদের সদস্য আশাদুল ইসলাম, শিবপুর ইউনিয়ন পরিষদের সদস্য আবুল হোসেন সুমন,শিবপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান রোকন আকন্দসহ ৩৩  জন আসামি (মোটরসাইকেল) প্রতিকের কর্মী-সমর্থক ও আওয়ামীলী ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী বলে জানা গেছে।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর