শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • নওগাঁয় বজ্রপাতে নিহত ৩, আহত ২

    জাগো কণ্ঠ ডেস্ক

    ৭ জুন, ২০২৪ ০৯:২৭ অপরাহ্ন

    নওগাঁয় বজ্রপাতে নিহত ৩, আহত ২

    জেলায় বজ্রপাতের পৃথক ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও দুইজন। শুক্রবার বিকেলে অনুমান ৫ টার সময় বজ্রপাতের ঘটনাগুলো ঘটেছে। বজ্রপাতের এসব ঘটনায় পতœীতলা উপজেলায় দুইজন ও মান্দা উপজেলায় একজন মারা গেছে। অপরদিকে বদলগাছী উপজেলায় দুইজন গুরুতর আহত হয়েছে।

    পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোজাফফর হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, বজ্রপাতে উপজেলার নাগর গোলা গ্রামে খাদেমুল (৫০) ও গাহন গ্রামে মনিকা (৩৫) নামের দুইজনের মৃত্যু হয়েছে। স্থানীয়দের ভাষ্যমতে ঝড়বৃষ্টির সময় বাড়ির পাশে আম কুড়াতে যায় খাদেমুল। এ সময় বজ্রপাত হলে সেখানেই তার মৃত্যু হয় এবং মনিকা বাড়ির উঠানে ধানের খড় শুকানোর সময় বজ্রপাতে তার মৃত্যু হয়।  

    মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোজ্জামেল হক জানান, ঘটনার সময় উপজেলার ভোলাম গ্রামে ধান শুকানোর কাজ করছিলেন শামসুল আলম (৩৪)। এসময় হঠ্যাৎ বজ্রপাত ঘটলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

    অপরদিকে বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবুর রহমান জানান, বিকেল ৫ টার দিকে বদলগাছী উপজেলার গাবনা গ্রামের মাঠে গবাদীপশুকে ঘাস খাওয়াচ্ছিলেন আব্দুল খালেক এবং হাবিবুর রহমান নামের দুই ব্যক্তি।  ঝড়-বৃষ্টি শুরু হলে তারা সড়কের পাশে গাছের নিচে আশ্রয় নেয়। এসময় বজ্রপাত ঘটলে গাছের ডাল পড়ে তারা দুইজন মারাত্মকভাবে আহত হয়। এছাড়া ঘটনাস্থলেই বজ্রপাতে মারা যায় তাদের দুটি ছাগল। পরে স্থানীয়রা তাদের উদ্ধার বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করিয়ে দিয়েছেন। তাদের সেখানে চিকিৎসা চলছে।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর