শিরোনাম
  • ৪৬তম বিসিএসের গেজেট প্রকাশ, নিয়োগ পেলেন ১,৪১৬ জন সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ
  • পিরোজপুরে ৫ শতাধিক পরিবারের মাঝে বিএনপির ত্রাণ সামগ্রী বিতরণ

    পিরোজপুর প্রতিনিধি

    ৭ জুন, ২০২৪ ০৯:১৭ অপরাহ্ন

    পিরোজপুরে ৫ শতাধিক পরিবারের মাঝে বিএনপির ত্রাণ সামগ্রী বিতরণ

    বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে পিরোজপুরে ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্ত হওয়া ৫ শতাধিক পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার দুপুরে জেলা বিএনপির কার্যালয় প্রাঙ্গণে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। জেলা বিএনপির আহবায়ক  আলমগীর হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরন করেন বরিশাল বিভাগের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট বিলকিস জাহান শিরিন। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক রণকুল ইসলাম টিপু, জেলা বিএনপি'র যুগ্ন আহবায়ক শেখ রিয়াজ উদ্দিন রানা, অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা বিএনপির সদস্য সচিব গাজী ওয়াহেদুজ্জামান লাভলু। 

    এ সময় অ্যাডভোকেট বিলকিস জাহান শিরিন বলেন, জনগণের ভোটে তারা নির্বাচিত নয়, তাই তাদের জনগণের জন্য কোন দায়িত্ব নেই। জনগণের কাছে কোন জবাবদিহিতা নেই। বিএনপি এ দেশের জনগণের দল এদেশের মানুষের প্রতি আমাদের অনেক দায়িত্ব আছে।

    এছাড়াও বরিশাল বিভাগের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট বিলকিস জাহান শিরিন সহ কেন্দ্রেীয় নেতারা জেরার ইন্দুরকানীতে ঘূর্নিঝড় রিমালের আঘাতে ক্ষতিগ্রন্ত নেতা-কর্মীদের বাড়ি-ঘর পরিদর্মন করেন এবং ইন্দুরকানীর বালিপাড়া ও চন্ডীপুর এলাকায় ত্রাণ সামগ্রী বিতরণ করেন। 




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর