শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • নিপুণের বিরুদ্ধে মামলার হুমকি জায়েদ খানের

    নিজস্ব প্রতিবেদক

    ১ ফেব্রুয়ারী, ২০২২ ০৯:০৯ পূর্বাহ্ন

    নিপুণের বিরুদ্ধে মামলার হুমকি জায়েদ খানের
    নিপুন ও জায়েদ খান

    এবার অভিনেত্রী নিপুন আক্তারের বিরুদ্ধে মামলা করার ঘোষণা দিয়েছেন জায়েদ খান। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনের পর এক সংবাদ সম্মেলনে একটি ভিডিও ও স্ক্রিনশট প্রকাশের ঘটনায় নিপুনের বিরুদ্ধে মামলা দায়ের করবেন বলে জানালেন নবনির্বাচিত সাধারণ সম্পাদক জায়েদ খান।

    সোমবার রাতে এফডিসিতে জায়েদ খান সাংবাদিকদের বলেন, রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল থানায় নিপুণকে প্রধান আসামী করে সোমবার রাতের মধ্যেই ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করবেন তিনি।

    এর আগে রোববার বিকালে জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে চিত্রনায়িকা মুনমুনের সঙ্গে জায়েদ খানের একটি ভিডিও তুলে ধরে নিপুণ অভিযোগ করেন, নির্বাচনের দিন ‘নোট দিয়ে ভোট কিনেছেন জায়েদ’। পাশাপাশি দুইটি স্ক্রিনশট তুলে ধরে ভোটে ‘অনৈতিক প্রভাব খাটানোর’ অভিযোগও তোলেন তিনি।

    সংবাদ সম্মেলনে জায়েদ খান দাবি করেন, সেই স্ক্রিনশটগুলো ভুয়া; এডিট করে বানানো হয়েছে। আর ভিডিওতে মুনমুনকে টাকা দেওয়ার অভিযোগও অস্বীকার করেন তিনি। তার পাশে থাকা মুনমুন বলেন, ‘তাকে টাকা নয়, লিফলেট’ দেওয়া হয়েছিল।


    সংবাদ সম্মেলনে নিপুণের সঙ্গে নবনির্বাচিত সভাপতি ইলিয়াস কাঞ্চন, রিয়াজসহ আরও অনেকে ছিলেন; মামলায় তাদেরও রাখা হবে কি না-এমন প্রশ্নের জবাবে জায়েদ জানান, নিপুণকে এক নম্বর আসামী করা হবে। বাকিদের বিষয়ে তাদের ভূমিকা নিয়ে আইনজীবীর সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।

    “মুনমুন ও আমাকে নিয়ে একটি ভিডিও ভাইরাল হযেছে যেটি আমার সহকর্মীরা মানুষের সামনে উপস্থাপন করেছেন; যেটি সম্পূর্ণ অন্যায়। ডিজিটাল মাধ্যেমে আমাকে হেয় প্রতিপন্ন করা হয়েছে। সেই সঙ্গে যে স্ক্রিনশট দেখানো হয়েছে সেগুলো সুপার এডিটেড।”

    শুক্রবার অনুষ্ঠিত শিল্পী সমিতির নির্বাচনে নিপুণকে হারিয়ে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন জায়েদ খান; সভাপতি হয়েছেন ইলিয়াস কাঞ্চন।

    শনিবার ফল ঘোষণার পর নিপুণ আপিল করেছিলেন, কিন্তু ভোট পুনর্গণনায়ও ফল না বদলানোর পর তিনি সংবাদ সম্মেলনে এসে সাধারণ সম্পাদক পদে পুনরায় ভোট গ্রহণের দাবি তুলেছেন নিপুণ।

     




    সাতদিনের সেরা খবর

    বিনোদন - এর আরো খবর

    বাংলার আদি নববর্ষের খোঁজ শীর্ষক সেমিনার

    বাংলার আদি নববর্ষের খোঁজ শীর্ষক সেমিনার

    ১ ফেব্রুয়ারী, ২০২২ ০৯:০৯ পূর্বাহ্ন

    ব্যান্ড তারকা শাফিন আহমেদের মৃত্যু

    ব্যান্ড তারকা শাফিন আহমেদের মৃত্যু

    ১ ফেব্রুয়ারী, ২০২২ ০৯:০৯ পূর্বাহ্ন

    শিল্পকলা একাডেমিতে শুরু হচ্ছে যাত্রাপালা মঞ্চায়ন 

    শিল্পকলা একাডেমিতে শুরু হচ্ছে যাত্রাপালা মঞ্চায়ন 

    ১ ফেব্রুয়ারী, ২০২২ ০৯:০৯ পূর্বাহ্ন

    উদ্বোধনের অপেক্ষায় ‘শেখ হাসিনা কালচারাল ভিলেজ’ 

    উদ্বোধনের অপেক্ষায় ‘শেখ হাসিনা কালচারাল ভিলেজ’ 

    ১ ফেব্রুয়ারী, ২০২২ ০৯:০৯ পূর্বাহ্ন

    শিল্পকলায় শেষ হলো ১৬তম শাস্ত্রীয় সংগীত ও নৃত্য উৎসব

    শিল্পকলায় শেষ হলো ১৬তম শাস্ত্রীয় সংগীত ও নৃত্য উৎসব

    ১ ফেব্রুয়ারী, ২০২২ ০৯:০৯ পূর্বাহ্ন