শিরোনাম
  • ৪৬তম বিসিএসের গেজেট প্রকাশ, নিয়োগ পেলেন ১,৪১৬ জন সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ
  • প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের জন্য ১,২১৭ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব

    নিজস্ব প্রতিবেদক

    ৭ জুন, ২০২৪ ০৯:০৬ পূর্বাহ্ন

    প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের জন্য ১,২১৭ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব

    আগামী ২০২৪-২৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের জন্য ১ হাজার ২১৭ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। 

    বৃহস্পতিবার জাতীয় সংসদে অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী ২০২৪-২৫ অর্থবছরের জন্য এই বাজেট প্রস্তাব করেন। 
    প্রস্তাবিত বাজেটে বরাদ্দ সংশোধিত বাজেটের চেয়ে ৫১০ কোটি টাকা বেশি। ২০২৩-২৪ অর্থবছরের  সংশোধিত বাজেটে বরাদ্দ ছিল ৭০৭ কোটি টাকা। ২০২৩-২৪ অর্থবছরে প্রস্তাবিত বাজেটে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের জন্য বরাদ্দ ছিল ১ হাজার ১৮ কোটি টাকা।

    বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী বলেন, বৈদেশিক কর্মসংস্থান বাংলাদেশের অর্থনীতির অন্যতম প্রধান খাত। প্রবাসী কর্মীদের পাঠানো রেমিট্যান্স বৈদেশিক মুদ্রার রিজার্ভ বৃদ্ধির পাশাপাশি বৈদেশিক ঋণের ওপর নির্ভরশীলতা কমিয়ে দেশের অর্থনীতিকে স্বাবলম্বী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বাংলাদেশ থেকে বিশ্বের ১৭৬টি দেশে ২০০৯ থেকে ২০২৩ পর্যন্ত সময়ে ১০ লাখ ৮৫ হাজার ১১৭ জন নারী কর্মীসহ মোট ৯৭ লাখ ৭ হাজার ২৫০ জন কর্মীর বিদেশে কর্মসংস্থান হয়েছে। 

    তিনি বলেন, বৈদেশিক কর্মসংস্থান বৃদ্ধি পাওয়ায় রেমিট্যান্স বহুলাংশে বৃদ্ধি পেয়েছে। ২০০৯-১০ অর্থবছরে প্রবাসী আয়ের পরিমাণ ছিল ১০.৯৯ বিলিয়ন মার্কিন ডলার, যা ২০২২-২৩ অর্থবছরে দ্বিগুণ হয়ে ২১.৬১ বিলিয়ন মার্কিন ডলারে উন্নীত হয়েছে। বৈদেশিক কর্মসংস্থানের মাধ্যমে আহরিত রেমিট্যান্স প্রবাহের ধারাবাহিকতা বজায় রাখার নিমিত্ত বিশ্ব শ্রমবাজারের চাহিদা অনুযায়ী দক্ষতা উন্নয়ন লক্ষ্যে বিভিন্ন কারিগরি প্রশিক্ষণের পাশাপাশি বৈদেশিক ভাষা শিক্ষার ওপর গুরুত্ব দেয়া হয়েছে। এরই অংশ হিসেবে ২০০৯ এর ডিসেম্বর থেকে ২০২৩ পর্যন্ত সময়ে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রসমূহের মাধ্যমে মোট ১৩ লাখ ৭০ হাজার ৭০ জনকে দক্ষতা উন্নয়নমূলক প্রশিক্ষণ প্রদান করা হয়েছে এবং ৪৩টি টিটিসির মাধ্যমে জাপানি, ইংরেজি, কোরিয়ান ও চাইনিজ ভাষাসহ বিভিন্ন ধরণের বিদেশি ভাষার প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে। 

    আবুল হাসান মাহমুদ আলী বলেন, ২০২৪-২৫ অর্থবছরে বিদ্যমান ১০৪টি টিটিসির পাশাপাশি আরও ৫০টি টিটিসি স্থাপনের কার্যক্রম গ্রহণ করা হয়েছে। এছাড়াও দেশে-বিদেশে কর্মসংস্থানের জন্য ড্রাইভিং প্রশিক্ষণ প্রদান শীর্ষক প্রকল্পের মাধ্যমে ৫ বছরে মোট ১ লাখ ২ হাজার ৪০০ জনকে ড্রাইভিং প্রশিক্ষণ প্রদানের কার্যক্রম অব্যাহত রয়েছে।

    তিনি বলেন, বিদেশ ফেরত কর্মীদের সহজ শর্তে ঋণ প্রদানের জন্য প্রবাসী কল্যাণ ব্যাংকের অনুকূলে সরকার ৫০০ কোটি টাকার বরাদ্দ প্রদান করেছে এবং এ তহবিল হতে মার্চ ২০২৪ পর্যন্ত ১২ হাজার ৮৯ জন ঋণগ্রহীতাকে ২৯৩ কোটি ৬৫ লাখ টাকা ঋণ প্রদান করা হয়েছে। ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মাধ্যমে প্রবাস ফেরত আহত ও অসুস্থ কর্মীদের চিকিৎসার্থে ২০১০ থেকে ২০২৪ সালের ফেব্রুয়ারি পর্যন্ত মোট ২ হাজার ৮৫ জনকে ১৯ কোটি ৬২ লাখ ৪০ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে এবং বৈধভাবে বিদেশ গমণকারী মৃত কর্মীর পরিবারকে ২০০৯ থেকে ২০২৪ সালের ফেব্রুয়ারি পর্যন্ত মোট ১ হাজার ৪৩৬ কোটি ৭৬ লাখ টাকা আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।




    সাতদিনের সেরা খবর

    জাতীয় - এর আরো খবর