শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • কাজল সভাপতি-নুর উদ্দিন সাধারণ সম্পাদক

    পিরোজপুর সাংবাদিক ইউনিয়ন-পিউজে কমিটি গঠন

    পিরোজপুর প্রতিনিধি

    ৬ জুন, ২০২৪ ০৮:৪০ পূর্বাহ্ন

    পিরোজপুর সাংবাদিক ইউনিয়ন-পিউজে কমিটি গঠন

    পিরোজপুরের কর্মরত সংবাদকর্মীদের নিয়ে পিরোজপুর সাংবাদিক ইউনিয়ন-পিউজে কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার রাতে পিরোজপুর শহরের নড়াইল পাড়া এলাকায় পিরোজপুর সাংবাদিক ইউনিয়ন-পিউজে এর অস্থায়ী কার্যালয়ে এক সভার মাধ্যেমে এ কমিটি গঠন করা হয়। কমিটিতে ইনকিলাব পিরোজপুর জেলা প্রতিনিধি আলহাজ্ব এস. এম. সোহেল বিল্লাহ্ কাজল কে সভাপতি  এবং মোহনা টেলিভিশনের পিরোজপুর জেলা প্রতিনিধি মো: নুর উদ্দিনকে সাধারণ সম্পাদক করা হয়েছে। 

    এছাড়া কমিটিতে  অন্যান্য পদের সদস্য হচ্ছেন সহ-সভাপতি গাজী এনামুল হক লিটন (দৈনিক জনতা), সহ-সভাপতি মেহেদী হাসান সোহাগ (দৈনিক মানবকন্ঠ), যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আবু জাফর (দৈনিক বাংলা), কোষাধ্যক্ষ অমিত বিশ^াস (দৈনিক সকালের সময়), প্রচার ও প্রকাশনা সম্পাদক নকীব নাসরুল্লাহ (আনন্দ টিভি), ক্রীড়া সম্পাদক মো: শাহিন ফকির (ডেইলি প্রেজেন্ট টাইমস্) সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক শুভ অধিকারী  (দৈনিক তথ্য দর্পন), জনকল্যাণ বিষয়ক সম্পাদক মোঃ মাইনুল ইসলাম মামুন  (দৈনিক ঢাকা), দপ্তর সম্পাদক মোঃ নাঈমুর রহমান অনিক (রাজধানী টিভি), নির্বাহী সদস্য হুমায়ুন কবির তালুকদার (দৈনিক সবুজ বিপ্লব), নির্বাহী সদস্য সিরাজুল ইসলাম মিরাজ (ডেইলী মনিং গ্লোরী), নির্বাহী সদস্য জিয়াউল হক (দৈনিক ঘোষনা), নির্বাহী সদস্য এসএম নিয়াজ মোর্শেদ (দৈনিক মতবাদ)।

    সভায় নতুন কমিটি সাংবাদিকদের সংবাদ সংগ্রহ ও তাদের পেশাগত কাজের মানউন্নয়নের জন্য একসাথে কাজ করা অঙ্গিকার করেন।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর