আমতলীতে আচরণবিধি লঙ্ঘনের দায়ে প্রার্থীর সমর্থককে জরিমানা

সাইফুল্লাহ নাসির,আমতলী (বরগুনা) প্রতিনিধি

৪ জুন, ২০২৪ ০৯:৩১ পূর্বাহ্ন

আমতলীতে আচরণবিধি লঙ্ঘনের দায়ে প্রার্থীর সমর্থককে জরিমানা

বরগুনার আমতলী উপজেলা পরিষদ নির্বাচনে আচরণবিধি লঙ্গনের অভিযোগে এক উপজেলা চেয়ারম্যান প্রার্থীর সমর্থককে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হয়েছে।  


সোমবার (০৩ জুন) বিকেলে উপজেলার আড়পাংগাশিয়া ইউনিয়নে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে মোটরসাইকেলযোগে মিছিলরত অবস্থায় উপজেলা চেয়ারম্যান প্রার্থী এলমান উদ্দিন আহমেদ সুহাদ তালুকদার এর (মোটরসাইকেল) প্রতীকের সমার্থক মোঃ শাকুর কে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হয়েছে।


এ বিষয়ে আমতলী উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আশরাফুল আলম বলেন,সোমবার বিকেলে নির্বাচনী আচরণবিধি প্রতিপালন সংক্রান্ত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা কালো এক উপজেলা চেয়ারম্যান প্রার্থীর সমর্থককে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হয়। প্রার্থী ও সমর্থকদের পুনরায় নির্বাচনী আচরণবিধি মেনে চলতে সতর্ক করা হয়েছে।




সাতদিনের সেরা খবর

সারাদেশ - এর আরো খবর

যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

৪ জুন, ২০২৪ ০৯:৩১ পূর্বাহ্ন