শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • রেমালে ক্ষতিগ্রস্তদের পাশে যুবদল নেতা মামুন খান 

    পিরোজপুর প্রতিনিধি

    ৪ জুন, ২০২৪ ০৮:২২ পূর্বাহ্ন

    রেমালে ক্ষতিগ্রস্তদের পাশে যুবদল নেতা মামুন খান 

    ঘূর্ণিঝড় রেমালে  পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার দাউদখালী ইউনিয়নের সকল ওয়ার্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও দাউদখালী ইউনিয়ন সমাজ কল্যাণ ছাত্র-যুব সংগঠনের প্রধান উপদেষ্টা, বিশিষ্ট ব্যবসায়ী, সমাজ সেবক এবং রাজনৈতিক ব্যক্তিত্ব  এ আর মামুন খানের পক্ষ থেকে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।  এ আর মামুন খান দীর্ঘদিন থেকেই বিভিন্ন সমাজ সেবামূলক কার্যক্রমের সাথে সম্পৃক্ত রয়েছেন। 

    ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ প্রসঙ্গে জানতে চাইলে তিনি এই প্রতিবেদককে বলেন, "কোন রাজনৈতিক উদ্দেশ্যে নয় বরং মানবিক চিন্তাধারা থেকেই তিনি তার সাধ্য অনুযায়ী ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছেন এবং ভবিষ্যতেও যে কোন প্রয়োজনে দরিদ্র, সুবিধা বঞ্চিত ও ক্ষতিগ্রস্ত মানুষের জন্য তিনি তার সাধ্য অনুযায়ী সহযোগিতা অব্যাহত রাখবেন।

    দাউদখালী ইউনিয়ন সমাজকল্যাণ ছাত্র- যুব সংগঠনের ব্যানারে  এ আর মামুন খানের পক্ষে ত্রাণ সামগ্রী  বিতরণ কার্যক্রম পরিচালনা করেন মোঃ মিরাজুল ইসলাম , মোহাম্মদ বেলায়েত হোসেন রিমন, মোঃ মাহমুদুল হাসান, আলিম ফরাজী স্বপন, মোঃ সোহাগ হোসেন , মোঃ শফিকুল ইসলাম রুবেল, মোঃ ইউনুছ হাওলাদার (সৌদি প্রবাসী),মোঃ আদনান হাবিব,
    আব্দুল্লাহ আল মামুন, আব্দুর রহমান, মোঃ সাকিল ইসলাম রানা , মোঃ মামুন মিয়া, মোঃ স্বপন মোল্লা -সহ দাউদখালী ইউনিয়নের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর