শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • একুশ শতকের চ্যালেঞ্জ মোকাবিলায় শিক্ষকদের প্রস্তুত হওয়ার আহবান

    নিজস্ব প্রতিবেদক

    ১ ফেব্রুয়ারী, ২০২২ ১২:০১ পূর্বাহ্ন

    একুশ শতকের চ্যালেঞ্জ মোকাবিলায় শিক্ষকদের প্রস্তুত হওয়ার আহবান
    শিক্ষামন্ত্রী

    শিক্ষামন্ত্রী ডা.দীপু মনি এমপি বলেছেন, একুশ শতকের চ্যালেঞ্জ মোকাবিলার জন্য শিক্ষকদের প্রস্তুত হতে হবে। সোমবার (৩১ জানুয়ারি) এনটিআরসির মাধ্যমে ৩৪ হাজার ৭৩ জন   বেসরকারি স্কুল, কলেজ ও মাদ্রাসা শিক্ষক  নিয়োগের সুপারিশপত্র  এবং সরকারি মাধ্যমিক স্কুলের ২০৬৫  শিক্ষকের নিয়োগপত্র প্রদান অনুষ্ঠানে ভার্চুয়াল মাধ্যমে যুক্ত হয়ে শিক্ষকদের প্রতি এ আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে সরাসরি উপস্থিত ছিলেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী।

    নতুন নিয়োগ পাওয়া এবং কর্মরত শিক্ষকদের উদ্দেশে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, এমপি বলেন, ‘আমরা শিক্ষার মানের যে পরিবর্তন করতে চাইছি, সেখানে শিক্ষকরাই বড় ভূমিকা পালন করবে। আমরা পাঠ্যসূচি ও পাঠ্যক্রম পরিবর্তন করছি। শিক্ষার্থীদের এই প্রক্রিয়ার মধ্য দিয়ে যিনি নিয়ে যাবেন তিনি হচ্ছেন শিক্ষক। সে কারণেই শিক্ষককে মানসম্পন্ন হতে হবে। শিক্ষকদের মানসম্পন্ন শিক্ষা দেওয়ার যোগ্যতা ও দক্ষতা থাকতে হবে। কাজেই আমরা প্রযুক্তির ব্যবহার, অবকাঠামো উন্নয়নে একই সঙ্গে নজর দিচ্ছি। শুধু শিক্ষক নিয়োগের মাধ্যমে সেটি হয়ে যাবে না। শিক্ষক হিসেবে আজ যারা নিয়োগ পাচ্ছেন তারা নানা ধরনের প্রশিক্ষণের মধ্য দিয়ে যাবেন। ’

    নতুন নিয়োগ পাওয়া শিক্ষকদের নানা ধরনের দক্ষতা অর্জন করতে হবে উল্লেখ করে শিক্ষামন্ত্রী বলেন, ‘শিক্ষার্থীদের শারিরীক, মানসিক বিষয়গুলোতে নজর দেওয়া, শিক্ষার্থীদের কাউনসেলিং করা, শিক্ষা প্রতিষ্ঠানে উপযুক্ত পরিবেশ তৈরি করাসহ শিক্ষার্থীদের সুনাগরিক হিসেবে শিক্ষার্থীদের তৈরি হতে পরামর্শ দেবেন শিক্ষকরা। আর সেজন্যই শিক্ষকদের প্রশিক্ষণ দেওয়া হবে। আজ যারা নিয়োগ পাচ্ছেন তারা কর্মজীবনে প্রবেশ করছেন। প্রবেশের পর দক্ষতাগুলো অর্জন করতে হবে। আজ যারা শিক্ষক হিসেবে নিয়োগ পেলেন তারা এই বিষয়গুলো মাথায় রাখবেন। ’

    ডা. দীপু মনি এমপি বলেন, ‘দেশে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরে সরকারি প্রতিষ্ঠানের চেয়ে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান অনেক বেশি। সে কারণে সঠিকভাবে শিক্ষক নিয়োগ করতে এনটিআরসিএ করা হয়েছে।  এখন সেটি স্বচ্ছতার সঙ্গে হচ্ছে। ’

    অনুষ্ঠানে কারিগরি শিক্ষাকে গুরুত্ব দেওয়ার আহ্বান জানান শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, এমপি।

    মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব  মো : আবু বকর সিদ্দীক এর সভাপতিত্বে এই অনুষ্ঠানে  ভার্চুায়াল মাধ্যমে  যুক্ত ছিলেন কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মো. আমিনুল ইসলাম খান। এছাড়া এনটিআরসিএ চেয়ারম্যান মো. এনামুল কাদের খান এবং মন্ত্রণালয়েরর সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।




    সাতদিনের সেরা খবর

    শিক্ষা - এর আরো খবর

    একনিষ্ঠ আওয়ামী লীগার এখন বুটেক্সের ভিসি

    একনিষ্ঠ আওয়ামী লীগার এখন বুটেক্সের ভিসি

    ১ ফেব্রুয়ারী, ২০২২ ১২:০১ পূর্বাহ্ন

    সাত কলেজ দেখভালে ঢাবি’র মধ্যে আলাদা ব্যবস্থা

    সাত কলেজ দেখভালে ঢাবি’র মধ্যে আলাদা ব্যবস্থা

    ১ ফেব্রুয়ারী, ২০২২ ১২:০১ পূর্বাহ্ন

    জিপিএ-৫ প্রাপ্তিতে এবারও মেয়েরা এগিয়ে

    জিপিএ-৫ প্রাপ্তিতে এবারও মেয়েরা এগিয়ে

    ১ ফেব্রুয়ারী, ২০২২ ১২:০১ পূর্বাহ্ন

    এইচএসসি ও সমমানে কমেছে পাস বেড়েছে জিপিএ-৫

    এইচএসসি ও সমমানে কমেছে পাস বেড়েছে জিপিএ-৫

    ১ ফেব্রুয়ারী, ২০২২ ১২:০১ পূর্বাহ্ন