শিরোনাম
  • ৪৬তম বিসিএসের গেজেট প্রকাশ, নিয়োগ পেলেন ১,৪১৬ জন সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ
  • সাফারি পার্কের দুই কর্মকর্তা প্রত্যাহার

    প্রকল্প পরিচালককে প্রত্যাহারের প্রক্রিয়া শুরু

    নিজস্ব প্রতিবেদক

    ৩১ জানুয়ারী, ২০২২ ১১:৫৫ অপরাহ্ন

    সাফারি পার্কের দুই কর্মকর্তা প্রত্যাহার
    সাফারি পার্ক

    গাজীপুরের শ্রীপুরে অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে জেব্রার মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটন এবং দায়িত্বে অবহেলাকারীদের সনাক্তকর লক্ষ্যে গঠিত মন্ত্রণালয়ের তদন্ত কমিটির নিরপেক্ষ তদন্তের সার্থে দায়িত্বরতদের প্রতাহার ও বদলী করা হয়েছে।

    এর অংশ হিসেবে সোমবার (৩১ জানুয়ারি) সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা সহকারী বন সংরক্ষক তবিবুর রহমান  এবং  ভেটেরিনারি অফিসার ডা. হাতেম সাজ্জাদ মো. জুলকারনাইনকে প্রত্যাহার করে বন অধিদপ্তর, ঢাকায় সংযুক্ত করা হয়েছে। তাদের স্থলে যথাক্রমে ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে সামাজিক বন বিভাগ, ফরিদপুর সহকারী বন সংরক্ষক মোঃ রফিকুল ইসলাম এবং  বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক, ডুলাহাজরা, কক্সবাজারের ভেটেরিনারি সার্জন মোহাম্মদ মোস্তাফিজুর রহমানকে নতুন দায়িত্ব প্রদান করা হয়েছে।

    সাফারি পার্কের প্রকল্প পরিচালক মোঃ  জাহিদুল কবিরকে প্রত্যাহারের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

    এ ধরনের অনাকাঙ্ক্ষিত মৃত্যু প্রতিরোধে সংশ্লিষ্ট সকলকে প্রত্যাহার করা, দায়ীদের বিরুদ্ধে  আইনানুগ ব্যবস্থা গ্রহণ লসহ প্রয়োজনীয় সকল পদক্ষেপ গ্রহণ করবে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়। 




    সাতদিনের সেরা খবর

    জাতীয় - এর আরো খবর