শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  •  রেমালে ক্ষতিগ্রস্ত মানুষকে ত্রাণ দিলেন ভান্ডারিয়া কলেজের সাবেক ভিপি

    পিরোজপুর প্রতিনিধি

    ৩ জুন, ২০২৪ ১২:৩৭ পূর্বাহ্ন

     রেমালে ক্ষতিগ্রস্ত মানুষকে ত্রাণ দিলেন ভান্ডারিয়া কলেজের সাবেক ভিপি

    পিরোজপুর জেলার ভান্ডারিয়া কলেজের সাবেক ভিপি, পিরোজপুর ২ আসনের বিএনপির সম্ভাব্য মনোনয়ন প্রার্থী জনাব মাহামুদ হোসেন ঘূর্ণিঝড় রেমালের তান্ডবে ক্ষতিগ্রস্থ মানুষের পাশে দাড়িছেন।
    রোববার (২জুন) পিরোজপুর জেলার নেছারাবাদ উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও স্বরুপকাঠী পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে ঘূর্ণিঝড় রেমালের আঘাতে ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের মাঝে বিএনপির নেতাকর্মীদের মাধ্যমে ত্রানসামগ্রী ও সহায়তা প্রদান করেন মাহামুদ হোসেন।

    তিনি বলেন, ঘূর্ণিঝড়সহ সব বিপদ-মুছিবত মহান আল্লাহর পক্ষ থেকে আসে। কোনো বিপদই স্থায়ী থাকে না। আল্লাহ তা’য়ালার পরীক্ষা শেষ হলে বিপদও কেটে যায়। সাম্প্রতিক কালের ভয়াবহ ঘূর্ণিঝড় রেমালের আঘাতে ক্ষতিগ্রস্তদের পাশে বিএনপির নেতাকর্মীরা তাদের সাধ্যমত সর্বোচ্চ সহযোগিতা নিয়ে দাঁড়িয়েছে। এ কঠিন পরিস্থিতিতে মূলত প্রধান দায়িত্ব সরকারের ওপরেই বর্তায়। সরকারের উচিত সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দুর্গত মানুষের পাশে দাঁড়ানো।

    এসময় তিনি দেশের হৃদয়বান ও বিত্তবানদের বিপন্ন এই মানুষগুলোর সাহায্যে যার যার জায়গা থেকে এগিয়ে আসার জন্য উদাত্ত আহ্বান জানান।

    এসময় আরও উপস্থিত ছিলেন স্বরুপকাঠী পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ আমিনুল ইসলাম মিজান, পৌর যুবদল নেতা মোঃ মামুন সরদার, থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মোঃ জসিম উদ্দিন, পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মোঃ খালেদ, থানা ছাত্রদলের যুগ্ম আহবায়ক মোঃ নাঈমসহ আরও অনেক স্থানীয় নেতৃবৃন্দ।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর