শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • রিমালে ক্ষতিগ্রস্ত আমতলীর বিভিন্ন এলাকায় ত্রাণ বিতরণ অব্যাহত 

    সাইফুল্লাহ নাসির,আমতলী (বরগুনা) প্রতিনিধি

    ৩১ মে, ২০২৪ ১০:৪৯ অপরাহ্ন

    রিমালে ক্ষতিগ্রস্ত আমতলীর বিভিন্ন এলাকায় ত্রাণ বিতরণ অব্যাহত 

    বরগুনার আমতলী উপজেলায় ঘুর্ণিঝড় রিমেলের আঘাতে ক্ষতিগ্রস্ত বিভিন্ন এলাকায় ত্রাণ বিতরণ অব্যাহত রয়েছে। রিমালে আঘাত হানার পর থেকে ত্রাণ বিতরণ শুরু হলেও এখনও ত্রাণ বিতরণ অব্যাহত রয়েছে।


    রিমালে উপজেলায় সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে আড়পাংগাশিয়া ইউনিয়ন, গুলিশাখালী ইউনিয়ন, চাওড়া ইউনিয়ন ও আমতলী পৌর শহরের পায়রার পাড়ে বসবাস করা লোকজন। এসব এলাকায় উপজেলা প্রশাসনের তরফ থেকে পর্যাপ্ত ত্রাণ বিতরণ করা হয়েছে। এছাড়াও জেলা প্রশাসনের টীম, বেসরকারি সংস্থা এনএসএস,ওয়ার্ল্ড ভিশন, ইসলামিক রিলিফ ও জাহানারা লতিফ মোল্লা ফাউন্ডেশন এর পক্ষ থেকেও ত্রাণ বিতরণ করা হচ্ছে।


    গতকাল ২৯ মে বুধবার জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনের পক্ষে উপজেলার আড়পাংগাশিয়া ইউনিয়নের পশরবুনিয়া, গোপখালী সহ বিভিন্ন এলাকায় ত্রাণ বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আশরাফুল আলম। এ সময় উপস্থিত সহকারী কমিশনার (ভুমি) মোঃ তারিক হাসান,ইউপি চেয়ারম্যান সোহেলী পারভীন মালা,ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ,ইউপি সদস্য সহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ।


    আজও ইউপি চেয়ারম্যান ইউনিয়নের বিভিন্ন এলাকায় ক্ষতিগ্রস্ত লোকজনকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ত্রান সামগ্রী বিতরণ করেন। 


    ইউপি চেয়ারম্যান সোহেলী পারভীন মালা বলেন,ঘুর্নিঝড় রিমাল শুরু হওয়ার পর থেকে অত্র ইউনিয়নের ক্ষতিগ্রস্ত লোকজনকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পর্যাপ্ত ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। 




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর