শিরোনাম
  • ৪৬তম বিসিএসের গেজেট প্রকাশ, নিয়োগ পেলেন ১,৪১৬ জন সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ
  • সুন্দরগঞ্জ ও সাদুল্লাপুরে চেয়ারম্যান ও ভাইস-চেয়ারম্যান নির্বাচিত হলেন যারা

    গাইবান্ধা প্রতিনিধি

    ৩১ মে, ২০২৪ ১০:৪৭ অপরাহ্ন

    সুন্দরগঞ্জ ও সাদুল্লাপুরে চেয়ারম্যান ও ভাইস-চেয়ারম্যান নির্বাচিত হলেন যারা

    ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয়ধাপে গাইবান্ধার সুন্দরগঞ্জ ও সাদুল্লাপুর উপজেলায় চেয়ারম্যান ও ভাইস-চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। 


    বুধবার (২৯ মে) রাতে উপজেলা পরিষদ মিলনায়তনে বেসরকারি ভাবে এই ফলাফল ঘোষণা করেন উপজেলা নির্বাহী অফিসার ও সহকারি রিটার্নিং কর্মকর্তা মো. তরিকুল ইসলাম। সুন্দরগঞ্জে জাতীয় পার্টির প্রার্থী ইঞ্জিনিয়ার মোস্তফা মহসিন সরকার (লাঙ্গল) প্রতীকে ২৭ হাজার ১১৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি খয়বর হোসেন সরকার (হেলিকপ্টার) প্রতীকে পেয়েছেন ২১ হাজার ৯১৮ ভোট। এছাড়াও ভাইস-চেয়ারম্যান পদে (মাইক) প্রতীকে জয়ন্ত কুমার দাস ১৫ হাজার ৬৬৪ ভোট পেয়ে নির্বাচিত পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আমিনুল ইসলাম সাজু (লাঙ্গল) প্রতীকে পেয়েছেন ১৩ হাজার ৯৩৭ ভোট। 


    এদিকে; ছালমা আক্তার (কলস) প্রতীকে ৩১ হাজার ৫২৩ ভোট পেয়ে মহিলা ভাইস-চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আল্পনা রানী গোস্বামী প্রজাপতি প্রতীকে পেয়েছেন ২০ হাজার ২৭৭ ভোট। সুন্দরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও সহকারি রিটার্নিং কর্মকর্তা মো. তরিকুল ইসলাম বলেন, অবাধ-সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে।


    অপরদিকে; সাদুল্লাপুরে রেজাউল করিম রেজা আনারস প্রতীকে ৩০ হাজার ২১৭ ভোট পেয়ে বেসরকারি ভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বি আবু সাআদাত শাহ্ মো. ফজলুল হক (মোটর সাইকেল) প্রতীকে পেয়েছেন ২৯ হাজার ৫৯০ ভোট।


    বুধবার (২৯ মে) রাতে উপজেলা পরিষদের মিলনায়তনে বেসরকারিভাবে এই ফলাফল ঘোষণা করেন উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. কাওছার হাবীব। এছাড়াও ভাইস-চেয়ারম্যান পদে মোন্তেজার রহমান (তালা) প্রতীকে ৪৯ হাজার ৫৯১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আছকালাম আকন্দ (টিয়াপাখি) প্রতীকে পেয়েছেন ২০ হাজার ১৬ ভোট।


    অন্যদিকে; আকতার বানু লাকী (হঁাস) প্রতীকে ৩৮ হাজার ৫৬২ ভোট পেয়ে মহিলা ভাইস-চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী লাভলী বেগম (কলস) প্রতীকে পেয়েছেন ২৮ হাজার ৫৫১ ভোট।


    সাদুল্লাপুর উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. কাওছার হাবীব বলেন, অবাধ-সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে।


    এরআগে বুধবার (২৯ মে) সুন্দরগঞ্জ উপজেলার ১৩৯ ও সাদুল্লাপুর উপজেলার ১০২ কেন্দ্রে সকাল ৮টা থেকে শুরু হয়ে টানা বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।




    সারাদেশ - এর আরো খবর