শিরোনাম
  • ৪৬তম বিসিএসের গেজেট প্রকাশ, নিয়োগ পেলেন ১,৪১৬ জন সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ
  • গাইবান্ধায় বিশ্ব তামাকমুক্ত দিবস পালিত

    গাইবান্ধা প্রতিনিধি

    ৩১ মে, ২০২৪ ১০:৩৪ অপরাহ্ন

    গাইবান্ধায় বিশ্ব তামাকমুক্ত দিবস পালিত

    বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষে শুক্রবার (৩১ মে) গাইবান্ধা জেলা প্রশাসনের উদ্যাগে বিভিন্ন কর্মসূচি পালিত হয়। কর্মসূচির মধ্যে ছিল আলোচনা সভা ও বর্ণাঢ্য র‍্যালী। এ উপলক্ষে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুশান্ত কুমার মাহাতো। 


    সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) দেওয়ান মওদুদ আহমেদের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন সিভিল সার্জন ডা. কানিজ শাহরিয়া, অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন, জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক শাহ নেওয়াজ, প্রেস ক্লাব সভাপতি সৈয়দ নুরুল আলম জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক আবেদুর রহমান স্বপন, এসকেএস ফাউন্ডেশনের মিডিয়া সমন্বয়কারী আশরাফুল আলমসহ সাংবাদিক, শিক্ষক, স্কাউট প্রতিনিধি, এনজিও প্রতিনিধি সহ অন্যান্য কর্মকর্তগন। 


    বক্তারা বলেন, ধুমপান ও তামকাজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ আইন ও বিধিমালা সম্পর্কে জনগনকে সচেতনতা সৃষ্টি করতে হবে। তামাক বিরোধী প্রচার কার্যক্রমকে জোরদার করতে হবে। বক্তরা পাবলিক প্রেস ও পাবলিক পরিবহনে ধুমপান মুক্ত করণের আহবান জানান। এর পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে জেলা টাস্কফোর্স কমিটির সদস্য ও কর্তৃত্বপ্রাপ্ত কর্মকর্তাদের তামাক নিয়ন্ত্রণ আইন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।




    সারাদেশ - এর আরো খবর