শিরোনাম
  • ৪৬তম বিসিএসের গেজেট প্রকাশ, নিয়োগ পেলেন ১,৪১৬ জন সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ
  • সাদুল্লাপুরে ট্রাক থেকে ২০ কেজি গাজা উদ্ধারসহ গ্রেফতার ২

    গাইবান্ধা প্রতিনিধি

    ৩১ মে, ২০২৪ ১০:২৮ অপরাহ্ন

    সাদুল্লাপুরে ট্রাক থেকে ২০ কেজি গাজা উদ্ধারসহ গ্রেফতার ২

    গাইবান্ধার সাদুল্লাপুরে একটি ট্রাক থেকে ২০ কেজি গঁাজা উদ্ধারসহ দুই মাদক কারবারীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। 

    সাদুল্লাপুর থানা এলাকাকে মাদকমুক্ত করার লক্ষ্যে মাদক বিরোধী এক অভিযানের অংশ হিসেবে বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ধাপেরহাট নামক এলাকায় এক অভিযান পরিচালনা করা হয়। এসময় ধাপেরহাট ওভার ব্রিজের নিচের একটি পাথরবোঝাই ট্রাকে তল্লাশি করা চালানো হয়। এসময় ট্রাকে থাকা ২০ কেজি গঁাজা উদ্ধারসহ দুই মাদক কারবারীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারী উপজেলার কাটগিরা (শিলকুড়ি) গ্রামের ময়ান আলীর ছেলে নিজাম উদ্দিন (৪৬) এবং ঢাকার কেরানীগঞ্জ উপজেলার কদমতলি (ইটাপাড়া) গ্রামের মৃত কামলা হোসেনের ছেলে মিলন মিয়া (৩৬)।   

    শুক্রবার (৩১ মে) বিকেলে সাদুল্লাপুর থানা অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত জানান, গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদ শেষে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।




    সারাদেশ - এর আরো খবর