শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • শনিবার জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন

    পিরোজপুর প্রতিনিধি

    ৩১ মে, ২০২৪ ০৭:১৯ পূর্বাহ্ন

    শনিবার জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন

    পিরোজপুরে ১ জুন শনিবার অনুষ্ঠিত হবে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন। এদিন জেলার ৬ মাস থেকে ১১ মাস বয়সী ১৪ হাজার ৬৮৭টি শিশুকে নীল রঙের এবং ১২ মাস থেকে ৫৯ মাস বয়সী ১ লাখ ১৯ হাজার ৫০৪টি শিশুকে লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।

    জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে বৃহস্পতিবার দুপুরে পিরোজপুর সিভিল সার্জন কার্যালয়ের হলরুমে অনুষ্ঠিত এক প্রেস ব্রিফিং-এ এসব তথ্য জানান পিরোজপুর সিভিল সার্জন ডা. মোঃ সিজানুর রহমান।

    এ সময় সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা, আরিফ হাসান, বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি ডা.সাজিয়া নওরিনসহ পিরোজপুরে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

    প্রেস ব্রিফিং-এ সিভিল সার্জন জানান, পিরোজপুর জেলার ৭টি উপজেলা, ৩টি পৌরসভাসহ জেলার ৫৪টি ইউনিয়নে সকাল ৮টা থেকে একযোগে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো। এ লক্ষে জেলায় মোট ১ হাজার ৩৬২টি টিকাদান কেন্দ্রে ২৩৯ জন স্বাস্থ্য সহকারী, ২১১ জন এফডবিøউএ, ১৬৫ জন সিএসসিপি এবং ২ হাজার ১০৯ জন স্বেচ্ছাসেবকসহ মোট ২ হাজার ৭২৪ জন কর্মী কাজ করবে।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর