শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • শিবগঞ্জের পাঁকা ইউপির উন্মুক্ত বাজেট সভা

    চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

    ২৯ মে, ২০২৪ ০৯:২৭ পূর্বাহ্ন

    শিবগঞ্জের পাঁকা ইউপির উন্মুক্ত বাজেট সভা

    চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ১২ নম্বর পাঁকা ইউনিয়ন পরিষদের ২০২৪-২৫ অর্থবছরের উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে ইউনিয়ন পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে ইউপি চেয়ারম্যান আবদুল মালেকের সভাপতিত্বে উন্মুক্ত বাজেট সভা পরিচালনা করেন ইউনিয়ন পরিষদ সচিব সজীব কুমার সাহা। 

    এ সময় আরো উপস্থিত ছিলেন, প্যানেল চেয়ারম্যান দাহারুল ইসলাম কামাল উদ্দিন, ইউপি সদস্য রুহুল আমিন, বাসেদ আলী, কাজল আলী, রফিকুল ইসলাম, সংরক্ষিত নারী সদস্য বিজলী বেগম, শিরিন বেগম ও রোসিনা বেগম প্রমূখ। এছাড়া স্থানীয় গণ্যমাণ্য ব্যক্তিসহ ইউনিয়নের সর্বস্তরের জনসাধারণ উপস্থিত ছিলেন। শেষে বাজেট সভায় আয় ধরা হয়েছে ২ কোটি ৩৬ লাখ ৪১ হাজার ৫৬৫ টাকা ও ব্যয় ধরা হয়েছে ২ কোটি ২৮ লাখ ১২ হাজার ৩৩৯ টাকা। এছাড়া ৮ লাখ ২৯ হাজার ২২৬ টাকা উদ্বৃত্ত দেখিয়ে বাজেট উপস্থাপন করেন ইউনিয়ন পরিষদ সচিব সজীব কুমার সাহা।
     




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর