শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • শিবগঞ্জে সরকারি আর্থিক ব্যবস্থাপনা সংস্কার শীর্ষক কর্মশালা

    চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

    ২৮ মে, ২০২৪ ১০:০০ পূর্বাহ্ন

    শিবগঞ্জে সরকারি আর্থিক ব্যবস্থাপনা সংস্কার শীর্ষক কর্মশালা

    চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে সরকারি আর্থিক ব্যবস্থাপনা সংস্কার শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের স্ট্রেনদেনিং পাবলিক ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট প্রোগ্রাম টু এনাবল সার্ভিস ডেলিভারি ও উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, অর্থ বিভাগের অতিরিক্ত সচিব দিলরুবা শাহীনা। 

    অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. উজ্জল হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন শিবগঞ্জ পৌরসভার মেয়র সৈয়দ মনিরুল ইসলাম। কর্মশালায় উপজেলা প্রশাসনের সকল দপ্তরের প্রধানগণ অংশ নেয়। কর্মশালায় সরকারি আর্থিক ব্যবস্থাপনা সংস্কার বিষয়ক আইবাস প্লাস প্লাসসহ বিভিন্ন দিক নিয়ে আলোকপাত করা হয়। শেষে এসপিএফএমএস কর্মসূচির কর্মকর্তা, পরামর্শক, এবং বিশ্বব্যাংক ও দাতা সংস্থার প্রতিনিধি সমন্বয়ে ২৫ জনের একটি পরিদর্শন দল উপজেলা সমাজসেবা কার্যালয়, মহিলা বিষয়ক কার্যালয়, সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কার্যক্রম সরজমিন পরিদর্শন করেন।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর