শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • সাতক্ষীরায় আশ্রয়কেন্দ্রে যাওয়ার সময় একজনের মৃত্যু

    নিজস্ব প্রতিবেদক

    ২৭ মে, ২০২৪ ০৯:২৯ পূর্বাহ্ন

    সাতক্ষীরায় আশ্রয়কেন্দ্রে যাওয়ার সময় একজনের মৃত্যু

    বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় রেমালের অগ্রভাগ রোববার সন্ধ্যায় সাতক্ষীরা উপকূলে আঘাত হানতে শুরু করে।

    ঘূর্ণিঝড় থেকে রক্ষা পেতে আশ্রয় কেন্দ্রে যাচ্ছেন স্থানীয়রা। তবে আশ্রয় কেন্দ্রে যাওয়ার সময় হোঁচট খেয়ে পড়ে হৃদরোগে আক্রান্ত হয়ে শওকত আলী মোড়ল (৭২) নামে একজনের মৃত্যু হয়েছে। তিনি সাতক্ষীরা শ্যামনগরের গাবুরা ইউনিয়নের নাপিতখালী এলাকার মৃত নঈম আলী মোড়লের ছেলে।

    রোববার (২৬ মে) রাত ৮ টার দিকে ১০০নং নাপিতখালি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আশ্রয়কেন্দ্রে যাওয়ার সময় রাস্তায় হোঁচট খেয়ে পড়ে মারা যান তিনি।

    শওকত আলী মোড়লের ভাইপো আজিুজল ইসলাম বলেন, আমার চাচাসহ পরিবারের সদস্যরা নাপিতখালি আশ্রয়কেন্দ্রে যাওয়ার পথে রাস্তায় হোঁচট খেয়ে চাচা পড়ে যান। পরে তাকে উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করেন।

    গাবুর ইউপি চেয়ারম্যান মাসুদুল আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, স্বজনদের সঙ্গে আশ্রয় কেন্দ্রে যাওয়ার সময় রাস্তায় পড়ে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।

    শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর