শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • নজিরপুরে স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ

    পিরোজপুর প্রতিনিধি

    ২৫ মে, ২০২৪ ১২:৩৭ অপরাহ্ন

    নজিরপুরে স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ

    পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার অবহেলায় তানভীর শেখ (২২) নামের রোগীর মৃত্যু হয়েছে। ২৪ মে (শুক্রবার) বিকেলে উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে এঘটনা ঘটে। মৃত্যু রোগী উপজেলার সদর ইউনিয়নের পাতিলাখালী গ্রামের আব্বাস আলী শেখের পুত্র।

     

    মৃতের চাচাত ভাই মো: চঞ্চল শেখ জানান, গত ২৩ মে বিকাল ৩ ঘটিকায় তার চাচাত ভাই তানভীর শেখকে ডায়েরীয়া জনিত কারনে নাজিরপুর হাসপাতালে ভর্তি করা হয়। ডা: সেবাপত্র অনুযায়ী চিকিৎসা করলে রোগী কিছুটা উন্নতি হলেও ২৪ মে দুপুরের দিকে তার শারিরীক অবনতি হয়, তখন রোগীর স্বজন’রা বার বার কর্তব্যরত সেবিকা শ্যামলী রানীকে অবহিত করলেও তিনি তাতে কোন গুরুত্ব না দিয়ে তাড়িয়ে দেন এবং কালক্ষেপন করেন। এদিকে ওই ওয়ার্ডের ভর্তিকৃত একাধীক রোগী ও স্বজন’রা অভিযোগ করে বলেন, এ হাসপাতালে কোন চিকিৎসা সেবা পাওয়া যায় না, নার্স এবং ডাক্তারা আমাদের অবহেলা করে, তারা মোবাইল নিয়ে হাসি-ঠাট্টায় ব্যস্ত থাকেন। এছাড়া আরো অনেক প্রতক্ষদশীরা জানান, ওই কর্তব্যরত নার্স শ্যামলীর তার বাসায় মিনি ক্লিনিক সৃস্টি করে হাসপাতাল থেকে রেগী ভাগিয়ে নিয়ে বাসায় বসে ডেলীভেরী ও ডিএনসি করান।  

     

    এব্যাপারে সিনিয়র স্টাফ নার্স শ্যামলী রানী জানান, রোগীর অবস্থা খুব খারাপ ছিল আমি কর্তব্যরত ডাক্তার মুনিয়া জামানকে অবহিত করেছি। এছাড়া অন্যদের অভিযোগের কথা জানতে চাইলে তিনি কোন সদোত্তর দিতে পারেন’নি এবং নিউজ করতে নিষেধ করেন।

     

    ডাক্তার মুনিয়া জামান জানান,আমি রোগীকে সেবাপত্র দিয়েছি, সেবাপত্র অনুযায়ী কোন ত্রæটি হয় নাই, নার্সদের অবহেলা সম্পর্কে জানতে চাইলে তিনি এবিষয়ে কোন কথা বলেননি।  

     

    উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মো: মশিউর রহমান জানান, আমি ঘটনাটি শুনেছি, সিভিল সার্জন মহোদয়কে জানিয়েছি, তবে অভিযোগকারীদের অভিযোগ আমি খতিয়ে দেখব, তদন্ত কমিটি গঠন করব, তাদের অবহেলার ঘটনা যদি সত্য হয় তাহলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করব।

     

    নাজিরপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো: জিয়াউদ্দিন জানান, আমি মৌখিক অভিযোগ পেয়ে ঘটনাস্থলে গিয়েছি, এখন পর্যন্ত কোন লিখিত অভিযোগ পাইনি, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর