শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • শিবগঞ্জে রাষ্ট্রীয় মর্যদায় দুই জন বীর মুক্তিযোদ্ধার লাশ দাফন

    চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

    ২৫ মে, ২০২৪ ০৯:০৩ পূর্বাহ্ন

    শিবগঞ্জে রাষ্ট্রীয় মর্যদায় দুই জন বীর মুক্তিযোদ্ধার লাশ দাফন

    শিবগঞ্জে চলে গেলেন না ফিরার দেশে দুই বীর মুক্তিযোদ্ধা। তাদের একজন হলেন দূর্লভপুর  ইউনিযনের বাররশিয়া গ্রামের মৃত বেলাল উদ্দিনের ছেলে অবসর প্রাপ্ত সহকারী শিক্ষক মজরাইল ইসলাম(৭৪) এবং অন্যজন হলেন শ্যামপুর  ইউনিয়নের উমরপুর খোঁচপাড়া গ্রামের  মৃত মর্তুজা আলির ছেলে  অবসর প্রাপ্ত সৈনিক আলাফাজ উদ্দিন(৭৫) । 

    বুধবার রাত ৯টার দিকে বার্ধক্য জনিত কারনে বীর মুক্তিযোদ্ধা মজরাইল ইসলাম নিজ বাসভবনে ইন্তেকাল করেন। (ইন্নালিল্লাহে ওযা ইন্না ইলাহির রাজেউন)। বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় দিকে শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো: উজ্জল হোসেনের নেতৃত্বে  থানার পুলিশের একটি চৌকস দল গার্ড অব অনার প্রদানের পর জানাজা শেষে পারিবারিক গোরস্থানে তাকে দাফন করা হয়। অন্যদিকে বুধবার সন্ধ্যায়  অবসর প্রাপ্ত সৈনিক আলফাজ উদ্দিন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে   মারা যান। 

    বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায়  উপজেলা নির্বাহী অফিসার মো: উজ্জল হোসেনের নেতৃত্বে পুলিশের  একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করেন। পরে তার নামাজে জানাজা শেষে তাকে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়। দুই জন বীর মুক্তিযোদ্ধার নামাজে জানাজায়  উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো: উজ্জল হোসেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান, বজলার রশিদ সনু সহ বিভিন্ন ইউনিয়নের মুক্তিযোদ্ধা কমান্ডার সহ বিভিন্ন পেশা ও শ্রেণীর মানুষ।
     




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর