শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • রাজশাহী রেঞ্জের শ্রেষ্ঠ ওসি সাজ্জাদ হোসেন 

    চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

    ২৫ মে, ২০২৪ ০৯:০১ পূর্বাহ্ন

    রাজশাহী রেঞ্জের শ্রেষ্ঠ ওসি সাজ্জাদ হোসেন 

    রাজশাহী রেঞ্জে  শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ  নির্বাচিত হয়েছেন সাজ্জাদ হোসেন । তিনি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ  থানার অফিসার হিসেবে বর্তমানে কর্মরত রয়েছেন। 

    কাজের স্বীকৃতিস্বরুপ বৃহস্পতিবার দুপুরে  (২৩ মে) মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় সাজ্জাদ হোসেনের হাতে সম্মাননা স্মারক ও সনদপত্র তুলে দেন রাজশাহী রেঞ্জের ডিআইজি  মোঃ আনিসুর রহমান , বিপিএম (বার), পিপিএম( বার)।

    সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং মাদক নিয়ন্ত্রণসহ অপরাধ দমনে বিশেষ ভূমিকা রাখার জন্য প্রতিমাসে এএসআই, এসআই, ইন্সপেক্টর (তদন্ত ), ওসি ও সার্কেল অফিসারদের সম্মাননা স্মারক এবং সনদপত্র প্রদান করা হয়। গত  মাসের কাজের স্বীকৃতিস্বরুপ রাজশাহী রেঞ্জের ৭১টি থানার মধ্যে শিবগঞ্জ  থানাকে শ্রেষ্ঠ থানা এবং এ থানার ওসি সাজ্জাদ হোসেন কে শ্রেষ্ঠ অফিসার ইন চার্জ  হিসেবে পুরুষ্কার প্রদান করা হয়েছে। এই সময় উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ পুলিশ সুপার মোঃ ছাইদুল হাসান বিপিএম পিপিএম। 

    রাজশাহী রেঞ্জে শ্রেষ্ঠ ওসি হিসেবে স্বীকৃতি পাওয়ার পরে এক প্রতিক্রিয়ায় শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ  সাজ্জাদ হোসেন  বলেন, এ অর্জন শিবগঞ্জ  থানায় কর্মরত সকল পুলিশ সদস্যের। আমরা টিমওয়ার্ক হিসেবে কাজ করি। এ পুরস্কার আমাদের মাদকনিয়ন্ত্রণ এবং অপরাধ দমনসহ সার্বিক কর্মকান্ডের  আরও উৎসাহিত করবে।

    এই নিয়ে তৃতীয় বার রাজশাহী রেঞ্জের শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ এর  গৌরব অর্জন করলেন।  ইতোমধ্যে শিবগঞ্জ থানার অফিসার  সাজ্জাদ হোসেন  একজন সৎ, কর্মঠ এবং চৌকস পুলিশ কর্মকর্তা হিসেবে খ্যাতি অর্জন করেছেন।
     




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর