শিরোনাম
  • ৪৬তম বিসিএসের গেজেট প্রকাশ, নিয়োগ পেলেন ১,৪১৬ জন সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ
  • গোবিন্দগঞ্জে বিপুল পরিমাণ নেশা জাতীয় ইনজেকশনসহ গ্রেপ্তার-১

    গাইবান্ধা প্রতিনিধি

    ২৫ মে, ২০২৪ ০৮:৫৬ পূর্বাহ্ন

    গোবিন্দগঞ্জে বিপুল পরিমাণ নেশা জাতীয় ইনজেকশনসহ গ্রেপ্তার-১

    গাইবান্ধার গোবিন্দগঞ্জে পিকআপ থেকে ২ হাজার ৬০ পিস নেশা জাতীয় ইনজেকশনসহ মনোয়ার হোসেন (২৭) নামে এক পিকআপ চালককে গ্রেফতার  করেছে র্যাব-১৩।

    বৃহস্পতিবার (২৩ মে) রাতে চেকপোস্ট বসিয়ে অভিযান  পরিচালনা করে এই মাদকদ্রব উদ্ধার করে। র‌্যাব-১৩’র অধিনায়কের পক্ষে স্কোয়াড্রন লীডার উপ-পরিচালক (মিডিয়া)মাহমুদ বশির আহমেদ স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।

    প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গোবিন্দগগঞ্জ-দিনাজপুর ভায়া ঘোড়াঘাট আঞ্চলিক মহাসড়কে গোবিন্দগঞ্জ শহরের পশ্চিম চার মাথায় নুর ফার্নিচার এন্ড সোফা হাউসের সামনে র্যাব-১৩ একটি দল চেকপোস্ট বসিয়ে অভিযান পরিচালনা কালে সন্দেহজনক একটি পিকআপ গাড়ি আসতে দেখে দাঁড়ানোর জন্য সংকেত দেয়া হয়। কিন্তু পিকআপটি না থামিয়ে দ্রুত পালানোর চেষ্টা করলে সেটি আটক করে তল্লাশিকালে পিকআপ গাড়ির ড্রাইভিং সীটের বাম পার্শ্বে হেলপার সীটের উপর শপিং ব্যাগের মধ্যে খাকি কসটেপ দ্বারা বিশেষভাবে মোড়ানো কাপড়ের ব্যাগে সাজিয়ে রাখা  মোট ৩৫টি পাতায় ২ হাজার ৬০ পিস নেশা জাতীয় ইনজেকশন উদ্ধার করা হয়।

    প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত মনোয়ার দীর্ঘদিন থেকেই এভাবে হিলি থেকে নেশাজাতীয় দ্রব্য এনে দেশের বিভিন্ন জেলায় পাচার করার কথা স্বীকার করছে । সে দিনাজপুরের হাকিমপুর পৌর সভার রহমানের ছেলে। মাদক চোরাচালানির কাজে ব্যবহৃত পিকআপ গাড়িটি জব্দ করা সহ আসামীর বিরুদ্ধে। গোবিন্দগঞ্জ থানায় র্যাব বাদী হয়ে মদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা করেছে।




    সারাদেশ - এর আরো খবর