শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • শিক্ষা কারিকুলামকে মুসলমানদের চিন্তা চেতনার আলোকে ঠিক করতে হবে

    নিজস্ব প্রতিবেদক

    ২৪ মে, ২০২৪ ১২:০৪ অপরাহ্ন

    শিক্ষা কারিকুলামকে মুসলমানদের চিন্তা চেতনার আলোকে ঠিক করতে হবে

    ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম শায়খে চরমোনাই বলেছেন, দেশ থেকে ইসলামী সংস্কৃতি বিদায়ের ষড়যন্ত্র চলছে। ইসলাম ও ইসলামী তাহজীবকে ধ্বংস করে হিন্দুয়ানি সংস্কৃতিকে রাষ্ট্রীয়ভাবে প্রমোট করছে সরকার। সেই ধারাবাহিকতায় শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে হাজার বছরের চলে আসা ঐতিহ্য কলুষিত করা হচ্ছে। বিরানব্বই ভাগ মুসলমানের দেশে ভিনদেশি সংস্কৃৃতি পালনে কোন সমস্যা হয় না। পূজা পালন, হোলিখেলা, ১লা বৈশাখে মঙ্গল শোভাযাত্রা বরণে সমস্যা হয় না। যত সমস্যা কেবলমাত্র ইসলামধর্ম পালনে। এভাবেই কৌশলে হিন্দুয়ানী সংস্কৃতিকে রাষ্ট্রীয়ভাবে প্রমোট করা হচ্ছে।

    গতকালরাতে শরীয়তপুর জেলার গোসাইরহাট ফুটবলা খেলার মাঠে আয়োজিত বিশাল ইসলামী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন এলাকার বরেণ্য ওলামায়ে কেরাম ও মসজিদের ইমামগণ।

     

    মুফতি সৈয়দ ফয়জুল করীম বলেন, নতুন কারিকুলামে ট্রান্সজেন্ডার বিষয় বিতর্র্কিত শরীফার গল্প বিষয়ক কমিটির প্রকাশিত রিপোর্ট জাতিকে হতবাক করেছে। ট্রান্সজেন্ডারকে প্রমোট করতেই দেশবাসির চরম আপত্তি সত্বেও তারা একপেশে রিপোর্ট প্রদান করেছে। তিনি বলেন, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, সচেতন দেশবাসির দাবির প্রতি বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে তদন্ত কমিটি সরকারের ইচ্ছা পুরণ করেছে। বিচার বিভাগ, প্রশাসন, শিক্ষাপ্রতিষ্ঠান সর্বত্র দলীয়করণ করা হযেছে। তদন্ত রিপোর্ট তার প্রকৃষ্ট উদাহরণ। এদেশে ট্রান্সজেন্ডারকে প্রমোটকারী শরীফার গল্প বাদ দিয়ে শিক্ষা কারিকুলামকে মুসলমানদের চিন্তা চেতনার আলোকে প্রণয়ন করতে

    হবে।

     




    সাতদিনের সেরা খবর

    শিক্ষা - এর আরো খবর