শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • চাঁপাইনবাবগঞ্জে মৎস্যজীবী লীগের ২১ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

    চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

    ২৩ মে, ২০২৪ ০৮:৪৪ পূর্বাহ্ন

    চাঁপাইনবাবগঞ্জে মৎস্যজীবী লীগের ২১ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

    চাঁপাইনবাবগঞ্জে বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগের ২১ তম প্রতিষ্ঠা বার্ষিকী যথাযথ মর্যাদায় উদযাপন করা হয়েছে। ২০০৪ সালের ২২মে সংগঠনটির প্রতিষ্ঠা দিবস। 

    চাঁপাইনবাবগঞ্জ জেলা মৎস্যজীবী লীগের আয়োজনে ও পৌর এবং উপজেলা কমিটির সহযোগিতায় এক বর্ণাঢ্য শোভাযাত্রার ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় ২২ মে বুধবার চাঁপাইনবাবগঞ্জ ক্লাব অডিটোরিয়ামে সকাল ১০টায়।

    জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শুরু হয় কর্মসূচি। এরপর একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। শোভাযাত্রা শেষে আলোচনা সভার অনুষ্ঠিত হয়। সভার শুরুতেই মৎস্যজীবী লীগের প্রয়াত নেতা ও সকল শহিদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ১ মিনিট নিরাবতা পালন করা হয়। এরপর প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে প্রকাশিত বুকলেট এর মোড়ক উন্মোচন করেন প্রধান অতিথি। 

    জেলা মৎস্যজীবী লীগের সভাপতি এডভোকেট রবিউল ইসলাম রবু'র সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোহা. আশফাকুর রহমান রাসেল এর সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. রুহুল আমিন।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ডা. গোলাম রাব্বানী।

    এছাড়াও শুভেচ্ছা বক্তব্য দিয়েছেন পৌর মৎস্যজীবী লীগের সাধারণ সম্পাদক ও প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন কমিটির আহবায়ক মো মহিফুল ইসলাম সোহাগ, সভাপতি মো. শাহিন আক্তার, সদর উপজেলা মৎস্যজীবী লীগের সাধারণ সম্পাদক মো নিয়ামুল হক, সভাপতি মো সেলিম রেজা, নাচোল উপজেলা মৎস্যজীবী লীগের সাধারণ সম্পাদক মোহা খোকন সভাপতি মো তোরিকুল ইসলাম, শিবগঞ্জ উপজেলা মৎস্যজীবী লীগের সাধারণ সম্পাদক এ এস এম শাহনেওয়াজ সজিব, সভাপতি মো. সোহেল রানা বাবু, নাচোল পৌর মৎস্যজীবী লীগের সভাপতি রঞ্জনা বর্মন, জেলা মৎস্যজীবী লীগের মানব সম্পদ বিষয়ক সম্পাদক জাহানারা বেগম ও যুগ্ম সাধারণ সম্পাদক মো জিয়াউল হক সহ অন্যান্যরা। 
     




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর