শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • শিবগঞ্জে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ

    চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

    ২২ মে, ২০২৪ ১১:৫৩ পূর্বাহ্ন

    শিবগঞ্জে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ

    চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহন শান্তিপূর্ন ভাবেই শেষ হয়েছে। সকালের দিকে ভোটারদের উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোট কেন্দ্রে ভোটারদের আগমন কিছুটা বেড়েছিলো। দিনশেষে শান্তিপূর্নই ছিলো পরিবেশ।

    বিভিন্ন ভোট কেন্দ্র ঘুরে দেখা যায়, বয়স্ক ভোটারদের ভোট কেন্দ্রে আনতে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান প্রার্থীরা রিক্সা, ভ্যানের ব্যবস্থা করেছিলেন। জীবনের শেষ বেলায় কেউ কেউ লাঠিতে ভর দিয়ে ভোট দেন। ভোটের পরিবেশ নিয়ে নিজেদের সন্তুষ্টির কথাও জানান তারা।

    এদিকে চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক একে এম গালিভ খাঁন ও পুলিশ সুপার ছাইদুল হাসান বিভিন্ন ভোট কেন্দ্র পরিদর্শন শেষে সুষ্ঠ ও সুন্দর পরিবেশে ভোট গ্রহন হওয়ায় কথা জানান।

    নির্বাচনে চেয়ারম্যান পদে চার জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন, শিবগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা সৈয়দ নজরুল ইসলাম প্রতিক কাপ-পিরিচ, আওয়ামীলীগ নেতা মহসীন আলী মিয়া প্রতিক মোটরসাইকেল, সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গোলাম কিবরিয়া প্রতিক আনাসর,জাসদ নেতা জামাল হোসেন পলাশ প্রতিক মশাল। এছাড়াও ভাইস চেয়ারম্যান পদে চারজন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে তিনজন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

     

     

     

     




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর