শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন-২০২২

    ভোট পুনর্গণনায়ও হেরে গেলেন নিপুণ

    নিজস্ব প্রতিবেদক

    ৩০ জানুয়ারী, ২০২২ ১১:৫২ পূর্বাহ্ন

    ভোট পুনর্গণনায়ও হেরে গেলেন নিপুণ
    ভোট পুনর্গণনায়ও হেরে গেলেন নিপুণ

    ভোট পুনর্গণানায়ও জায়েদ খানকেই সাধারণ সম্পাদক নির্বাচিত ঘোষণা করেছে চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনের আপিল বিভাগ। আপিল করেও জয় পেলেন না চিত্রনায়িকা নিপুণ আক্তার।

    শনিবার (২৯ জানুয়ারি) সন্ধ্যায় সাধারণ সম্পাদক পদের ভোট পুনর্গণনা করে এই ঘোষণা দেন আপিল বিভাগের চেয়ারম্যান সোহানুর রহমান সোহান।
     
    এর আগে শিল্পী সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক পদে চিত্রনায়ক জায়েদ খানকে বিজয়ী ঘোষণা করার ব্যাপারে অসন্তোষ প্রকাশ করেন প্রতিদ্বন্দ্বী প্রার্থী চিত্রনায়িকা নিপুণ আক্তার। পরে নির্বাচনের ফল চ্যালেঞ্জ করে আপিল করলে ভোট পুনরায় গণনা করা হয়।

    শনিবার (২৯ জানুয়ারি) বিকেলে এফডিসিতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে অভিযোগ করে নিপুণ বলেন, আমাকে অসহযোগিতা করা হয়েছে। আমার ১৬টি ভোট নষ্ট হয়েছে কীভাবে? এই ভোট কাস্টিং করে দিলেই আমি ২ ভোটে জিতে যাবো। আরেকটা কথা বলছে চাই, প্রশাসন আমাকে অসহযোগিতা করেছে। ’

    ভোট পুনর্গণনার সময় আপিল বিভাগের সঙ্গে আরো উপস্থিত ছিলেন ইলিয়াস কাঞ্চন, নিপুণ আক্তার, জায়েদ খান ও জয় চৌধুরী। এ বিষয়ে নির্বাচনের আপিল বোর্ডের চেয়ারম্যান সোহানুর রহমান সোহান জানান, সম্পাদকীয় পরিষদে ২৬টি ভোট নষ্ট হয়েছে। এরমধ্যে নিপুণের ১৪টি ভোট। বাকিগুলো জায়েদের।

    এর আগে উৎসবমুখর পরিবেশে শুক্রবার (২৮ জানুয়ারি) এফডিসিতে সকাল ৯টা ১২ মিনিট থেকে সন্ধ্যা ৬টা ১০ মিনিট পর্যন্ত শিল্পী সমিতির নির্বাচিনের ভোটগ্রহণ চলে। এরপর দীর্ঘ সময় ধরে ভোট গণনা শেষে শনিবার (২৯ জানুয়ারি) সকাল ৬টায় আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করা হয়। এতে সভাপতি পদে ইলিয়াস কাঞ্চন এবং সাধারণ সম্পাদক হিসেবে জায়েদ খানকে বিজয়ী ঘোষণা করা হয়।




    সাতদিনের সেরা খবর

    বিনোদন - এর আরো খবর

    বাংলার আদি নববর্ষের খোঁজ শীর্ষক সেমিনার

    বাংলার আদি নববর্ষের খোঁজ শীর্ষক সেমিনার

    ৩০ জানুয়ারী, ২০২২ ১১:৫২ পূর্বাহ্ন

    ব্যান্ড তারকা শাফিন আহমেদের মৃত্যু

    ব্যান্ড তারকা শাফিন আহমেদের মৃত্যু

    ৩০ জানুয়ারী, ২০২২ ১১:৫২ পূর্বাহ্ন

    উদ্বোধনের অপেক্ষায় ‘শেখ হাসিনা কালচারাল ভিলেজ’ 

    উদ্বোধনের অপেক্ষায় ‘শেখ হাসিনা কালচারাল ভিলেজ’ 

    ৩০ জানুয়ারী, ২০২২ ১১:৫২ পূর্বাহ্ন