কিরগিজস্থানে নিরাপত্তাহীনতায় বাংলাদেশি শিক্ষার্থীরা

জাগো কণ্ঠ ডেস্ক

১৯ মে, ২০২৪ ০৮:০২ পূর্বাহ্ন

কিরগিজস্থানে নিরাপত্তাহীনতায় বাংলাদেশি শিক্ষার্থীরা

কিরগিজস্তানে বাংলাদেশি, ভারত ও পাকিস্তানের শিক্ষার্থীরা স্থানীয় উত্তেজিত জনতার হামলার শিকার হয়েছে। স্থানীয় সময় শনিবার(১৮ মে) কিরগিজস্তানের ইন্টারন্যাশনাল স্কুল অব মেডিসিনের বাংলাদেশি শিক্ষার্থীরা হামলার শিকার হয়েছে।

 

কিরগিজস্তানের রাজধানী বিশকেকে গত কয়েকদিন ধরে উত্তেজিত জনতা পাকিস্তান, ভারত ও বাংলাদেশের শিক্ষার্থীদের আবাসস্থল হোস্টেল লক্ষ্য করে ক্ষিপ্ত হয়ে উঠেছে।

 

কিরগিজ এবং আন্তর্জাতিক ছাত্র, বিশেষ করে পাকিস্তানি ও মিশরীয়দের মধ্যে ঝগড়ার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে উত্তেজনা তৈরি হয়।

 

কিরগিজে অবস্হানকারী বাংলাদেশি শিক্ষার্থীদের ঘরের ভেতরে এবং সতর্ক থাকার আহ্বান জানিয়েছে উজবেকিস্তানে বাংলাদেশ দূতাবাস। 




সাতদিনের সেরা খবর

আন্তর্জাতিক - এর আরো খবর

বাংলাদেশি শহীদুল আলমের ভাগ্যে যা ঘটলো!

বাংলাদেশি শহীদুল আলমের ভাগ্যে যা ঘটলো!

১৯ মে, ২০২৪ ০৮:০২ পূর্বাহ্ন