শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • করোনার দীর্ঘদিন উপসর্গে ফুসফুসের ক্ষতি হচ্ছে: যুক্তরাজ্যের গবেষণা

    জাগো কণ্ঠ ডেস্ক

    ৩০ জানুয়ারী, ২০২২ ০৯:৫২ পূর্বাহ্ন

    করোনার দীর্ঘদিন উপসর্গে ফুসফুসের ক্ষতি হচ্ছে: যুক্তরাজ্যের গবেষণা
    করোনার দীর্ঘদিন উপসর্গে ফুসফুসের ক্ষতি: যুক্তরাজ্যের গবেষণা

    দীর্ঘদিন করোনাভাইরাসের উপসর্গ থাকা ব্যক্তিদের অনেকের ফুসফুসে ক্ষতি হচ্ছে। তবে এই ক্ষতি প্রচলিত পরীক্ষায় শনাক্ত হচ্ছে না। এ নিয়ে যুক্তরাজ্যে একটি প্রাথমিক গবেষণা হয়েছে বলে জানিয়েছে বিবিসি।

    গবেষকেরা বলছেন, সাধারণ যেসব পরীক্ষা-নিরীক্ষা করা হয়, তাতে ফুসফুসের এই ক্ষতির বিষয়টি জানা যায় না। গবেষকেরা এ জন্য জেনন গ্যাসের পরীক্ষা চালিয়েছেন।

    এই গবেষণার জন্য ১১ জন করোনাজয়ীকে বেছে নেওয়া হয়েছিল। এই ব্যক্তিদের চিকিৎসার জন্য হাসপাতালে যেতে হয়নি। তবে করোনায় আক্রান্ত হওয়ার পর দীর্ঘদিন তাঁরা শ্বাসকষ্টে ভুগেছেন। এ ছাড়া করোনায় আক্রান্ত হয়ে যাঁরা হাসপাতালে ভর্তি হয়েছেন কিন্তু দ্রুত সেরে উঠেছেন, এমন ১২ জনকে এবং পুরোপুরি সুস্থ ১৩ জনকেও এই গবেষণার জন্য বেছে নেওয়া হয়েছিল।

    গবেষকেরা জানিয়েছেন, এ নিয়ে বড় পরিসরে গবেষণা চলছে। প্রাথমিক গবেষণার বরাত দিয়ে গবেষকেরা বলেছেন, দীর্ঘদিন করোনায় ভুগলে কেন শ্বাসকষ্টজনিত জটিলতা হচ্ছে, সে বিষয়টি সামনে এসেছে। যদিও শ্বাসকষ্ট-সংক্রান্ত জটিলতার পেছনে আরও অনেক ও জটিল কারণ রয়েছে।

    এই গবেষণার জন্য ইউনিভার্সিটি অব শেফিল্ডের বিজ্ঞানীরা একটি নতুন পদ্ধতি ব্যবহার করেছেন। যাঁদের ওপর এই পর্যবেক্ষণ চালানো হয়েছে, তাঁদের জেনন গ্যাস দিয়ে শ্বাসের ব্যবস্থা করা হয়। বিজ্ঞানীরা বলছেন, এই গ্যাস অক্সিজেনের মতোই আচরণ করে। কিন্তু এমআরআই স্ক্যানে এই গ্যাসের গতিবিধি ধরা পড়ে। ফলে এ থেকে বোঝা গেছে জেনন গ্যাস ফুসফুসের কোন কোন অংশে চলাচল করছে। এর মাধ্যমেই ফুসফুসের ক্ষতির বিষয়টি নির্ণয় করা সম্ভব হয়েছে।




    সাতদিনের সেরা খবর

    আন্তর্জাতিক - এর আরো খবর

    ইমরানের মুক্তির দাবিতে বিক্ষোভে উত্তাল পাকিস্তান

    ইমরানের মুক্তির দাবিতে বিক্ষোভে উত্তাল পাকিস্তান

    ৩০ জানুয়ারী, ২০২২ ০৯:৫২ পূর্বাহ্ন

    ঋণ একটি মানবাধিকার : ড. ইউনূস

    ঋণ একটি মানবাধিকার : ড. ইউনূস

    ৩০ জানুয়ারী, ২০২২ ০৯:৫২ পূর্বাহ্ন

    চীনে ‘এয়ার শো’তে গাড়িচাপায় প্রাণহানি ৩৫

    চীনে ‘এয়ার শো’তে গাড়িচাপায় প্রাণহানি ৩৫

    ৩০ জানুয়ারী, ২০২২ ০৯:৫২ পূর্বাহ্ন

    ঢাকা-মস্কো আরো জোরদার সম্পর্ক গড়ে তোলার আশাবাদ

    ঢাকা-মস্কো আরো জোরদার সম্পর্ক গড়ে তোলার আশাবাদ

    ৩০ জানুয়ারী, ২০২২ ০৯:৫২ পূর্বাহ্ন