শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • আমতলী পৌরসভার দুটি বাস স্ট্যান্ড উদ্বোধন

    সাইফুল্লাহ নাসির, আমতলী (বরগুনা) প্রতিনিধি

    ১৮ মে, ২০২৪ ০৭:৫৫ পূর্বাহ্ন

    আমতলী পৌরসভার দুটি বাস স্ট্যান্ড উদ্বোধন

    বরগুনার আমতলী পৌর শহরের ৩ ও ৭ নং ওয়ার্ডে দু'টি বাস স্টান্ড এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। 

     

     

    ১৭ই মে শুক্রবার বাস স্টান্ড দুটি'র উদ্বোধন উপলক্ষে সকাল ৯ ও ১১ টার সময়ে পৃথক দু'টি অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

     

     

    আমতলী পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ মতিয়ার রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠান দুটিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট এম,এ কাদের মিয়া এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আশরাফুল আলম। 

     

    অনুষ্ঠানে অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভুমি) তারিক জামিল,আমতলী থানার অফিসার ইনচার্জ কাজী সাখাওয়াত হোসেন তপু,সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোতাহার উদ্দিন মৃধা,উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি গাজী মোঃ শামসুল হক,আমতলী উপজেলা বিএনপির সাবেক সভাপতি জালাল আহমেদ ফকির,পৌরসভার কাউন্সিলর বৃন্দ সহ বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ। 

     

    আমতলী পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি বলেন,প্রায় সাত কোটি টাকা ব্যায়ে ৩নং ও ৭নং ওয়ার্ডে দু'টি বাস স্টান্ড ও গরুর বাজারে একটি ট্রাক স্টান্ড নির্মাণ করা হয়েছে। 

     

     

     




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর