শিরোনাম
  • ফের যে আসন থেকে নির্বাচনের সম্ভাবনা রয়েছে খালেদা জিয়ার আন্তর্জাতিক ফুটবলে যে সমস্যার মুখোমুখি হতে যাচ্ছে ইসরায়েল কে এই নতুন মেসি-ইয়ামাল? ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে যা বললেন ড. মুহাম্মদ ইউনুস সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামোতে যে নতুন নির্দেশনা দিলেন প্রধান উপদেষ্টা আলুর দাম নিয়ে যে দুঃসংবাদ শোনালেন বাণিজ্য উপদেষ্টা হাইকোর্টের রায়ের স্থগিতাদেশ নিয়ে যা জানালেন আইনজীবী শিশির মনির নির্বাচন নিয়ে নতুন যে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার সরকার নির্বাচন নিয়ে চাপ দিলে পদত্যাগ করবো: সিইসি শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা: প্রধান উপদেষ্টার প্রেস উইং
  • ইন্দুরকানিতে ইমরান হত্যাকারীর ফাঁসির দাবিতে মানববন্ধন

    পিরোজপুর প্রতিনিধি

    ১৭ মে, ২০২৪ ০৯:১৫ অপরাহ্ন

    ইন্দুরকানিতে ইমরান হত্যাকারীর ফাঁসির দাবিতে মানববন্ধন

    পিরোজপুরের ইন্দুরকানীতে অটোভ্যান চালক ইমরান হত্যাকারী ফাহাদের ফাঁসির দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী।

     ইমরান খান ইন্দুরকানী উপজেলার পত্তাশী ইউনিয়নের চরনী পত্তাশী গ্রামের সোমেদ খানের ছেলে। খুনী ফাহাদ শেখ মোরেলগঞ্জ উপজেলার আমতলা গ্রামের বাসিন্দা সেলিম শেখের ছেলে।

     

    শুক্রবার (১৭মে) সকালে পত্তাশী মানব কল্যাণ ফাউন্ডেশন ও বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন পত্তাশী এর উদ্যোগে পত্তাশী ইউনিয়ন পরিষদের সামনে এ মানব বন্ধন অনুষ্ঠিত হয়। 

    এ সময় বিপুল সংখ্যক নারী পুরুষ এই মানববন্ধনে অংশগ্রহণ করে। মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান এ্যাড.এম মতিউর রহমান, পত্তাশী ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান হাওলাদার মোয়াজ্জেম হোসেন, মাস্টার শাহিন হাওলাদার, মাস্টার আলী হোসেন, বশির আহমেদ, সবুজ, শ্রমিক নেতা সেলিম, স্ত্রীর মেহেরুন্নেছা বেগম প্রমুখ। 

     

    উল্লেখ্য গত সোমবার রাতে ইমরান তার অটোরিকশায় সুপারি নিয়ে মোরেলগঞ্জ যাচ্ছিলেন। এ সময় আমতলা সড়কের মাথায় ফাহাদ শেখের ভ্যানে ইমরানের অটোরিকশার ধাক্কা লাগে। এতে ফাহাদের সাথে ইমরানের মধ্যে কথাকাটি হয়। পরে ফাহাদ উত্তেজিত হয়ে ভ্যান চালক ইমরানকে ছুরি দিয়ে আঘাত করে। এতে গুরুত্বর জখম হন অটোচালক ইমরান। স্থানীয়রা ইমরানকে উদ্ধার করে বাগেরহাট জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। পরে ইমরানের পিতা সোমেদ খান বাদী হয়ে বাগেরহাট জেলার মোড়েলগঞ্জ থানায় মামলা দায়ের করেন। পরে ফাহাদকে গ্রেফতার করে মোরেলগঞ্জ থানা পুলিশ।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর