শিরোনাম
  • ৪৬তম বিসিএসের গেজেট প্রকাশ, নিয়োগ পেলেন ১,৪১৬ জন সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ
  • পরিপক্ক হলেই পারা যাবে আম

    চাঁপাইনবাবগঞ্জে এবার থাকছে না ম্যাংগো ক্যালেন্ডার

    চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

    ১৭ মে, ২০২৪ ০৮:২৮ পূর্বাহ্ন

    চাঁপাইনবাবগঞ্জে এবার থাকছে না ম্যাংগো ক্যালেন্ডার

    বিগত বছর গুলোর ধারাবাহিকতায় এবারও আমের রাজধানী খ্যাত চাঁপাইনবাবগঞ্জে থাকছে না ম্যাংগো ক্যালেন্ডার। গাছে আম পরিপক্ক হলেই তা পেড়ে বাজারজাত করতে পারবেন ব্যবসায়ীরা। বৃহস্পতিবার জেলা প্রশাসকের কার্যালয়ে মতবিনিময় সভায়, আম ব্যবসায়ী, কৃষি বিভাগ ও ফল গবেষকদের মতামতের ভিত্তিতে এ সিদ্ধান্ত জানান জেলা প্রশাসক এ কে এম গালিভ খান।

    এসময় তিনি বলেন, চাঁপাইনবাবগঞ্জের আম ব্যবসায়ীরা দীর্ঘদিন থেকে সততার সাথে ভোক্তার কাছে নিরাপদ আম পৌচ্ছে দেন, তারা পরিপক্ক হলেই গাছ থেকে আম পেড়ে বাজারজাত করেন। সবার মতামতের ভিত্তিতেই বিগত কয়েক বছরের মত এবারও কোন ম্যাংগো ক্যালেন্ডার থাকছে না, তবে আমরা নিয়মিত্ই বাজার তদারকি করব, যাতে পরিপক্ক ও নিরাপদ আমই যেন বাজারে উঠে।

    অতিরিক্ত জেলা প্রশাসক আহমেদ মাহবুব উল ইসলামের সভাপতিত্বে মতবিনিময় সভায়, আরো বক্তব্য দেন, চাঁপাইনবাবগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. পলাশ সরকার, চাঁপাইনবাবগঞ্জ আঞ্চলিক উদ্যানতত্ব গবেষনা কেন্দ্রের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোখলেছুর রহমান, বাংলাদেশ রেলওয়ে রাজশাহী পশ্চিমাঞ্চলের প্রধান বানিজ্যিক কর্মকর্তা সুজিত কুমার বিশ^াসসহ অনান্যরা।

    সভায় আগামী ১০ জুন থেকে চাঁপাইনবাবগঞ্জ থেকে ম্যাংগো স্পেশাল ট্রেন চালুর বিষয়ে সিদ্ধান্ত গৃহিত হয়। সেই সাথে এবার আমের গুনগত মান ঠিক রাখলে এসি বগি না হলেও, ট্রেনের বগিগুলোতে পানি স্প্রের মাধ্যমে কুলিং সেস্টিম চালু থাকবে বলেও জানানো হয়।




    সারাদেশ - এর আরো খবর