শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • রাজবাড়ীতে যুবক হত্যা মামলায় চারজনের যাবজ্জীবন

    রাজবাড়ী প্রতিনিধি

    ১৬ মে, ২০২৪ ১২:১৫ পূর্বাহ্ন

    রাজবাড়ীতে যুবক হত্যা মামলায় চারজনের যাবজ্জীবন

    রাজবাড়ীর গোয়ালন্দে মঞ্জু শেখ (২৮) নামের নামে এক যুবককে নির্মমভাবে কুপিয়ে হত্যা করে, মোটরসাইকেল ছিনতাইয়ের মামলায় রাজবাড়ী জেলাও দায়রা জজ আদালত চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে আসামিদের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা ও অনাদায়ে এক বছর করে কারাদণ্ডের আদেশ দেয়া হয়েছে।

     

    দণ্ডপ্রাপ্তরা আসামীরা রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার সোহরাব মন্ডল পাড়ার মোঃ সুলতান মৃধার ছেলে মোঃ শাহাদাত মৃধা লাভলু, একই উপজেলার আব্দুল আজিজ মৃধা পাড়ার মো. বিল্লাল মোল্লার ছেলে মো. মনোয়ার হোসেন মনু, সোহরাব মণ্ডল পাড়ার মো. বাতেন সরদারের ছেলে মো. রিপন সরদার, মিনাজ উদ্দিন শেখ পাড়ার মোঃ আক্কাস শেখের ছেলে মোঃ কোবাদ শেখ।

     

    এছাড়া হত্যার সঙ্গে জড়িত থাকার প্রমাণ না পাওয়ায় মোঃ রুবেল বেপারী নামে এক আসামিকে হত্যার দায় থেকে খালাস দেয়া হয়েছে, তবে ছিনতাই করা মোটরসাইকেলটি ক্রয় করে লুকিয়ে রাখার অপরাধে ৪১১ ধারায় তাকে তিন বছরের সশ্রম কারাদণ্ড দেন আদালত।

     

    বুধবার (১৫ মে) বিকেলে রাজবাড়ী জেলা ও দায়রা জজ আদালতের জ্যেষ্ঠ বিচারক মোসাম্মৎ জাকিয়া পারভীন এ রায় দেন।

     

    রায় ঘোষণার সময় দণ্ডিত পাঁচজনের মধ্যে চারজন আসামি আদালতে উপস্থিত ছিলেন।পলাতক আসামি শাহাদাত মৃধা লাভলুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।

     

    মঞ্জু শেখ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার চর দৌলতদিয়া রহমান ফকিরের পাড়ার বাবলু শেখের ছেলে। তিন ভাই ও দুই বোনের মধ্যে তিনি ছিলেন বড়। তাঁর মুসলিমা নামে ১০ বছর বয়সী এক মেয়ে রয়েছে।

     

    মামলা সূত্রে জানা গেছে, মঞ্জু শেখ ভাড়ায় মোটরসাইকেল চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। ২০১৮ সালের ২৬ অক্টোবর রাতে মঞ্জুকে হত্যা করে লাশ দৌলতদিয়া আক্বাস আলী উচ্চ বিদ্যালয়ের পেছনে আইনউদ্দিন ব্যাপারীপাড়া এলাকায় পদ্মা নদীর শাখা খালের পাড়ে ফেলে রেখে তার ব্যবহারিত ডিসকভার মোটরসাইকেলটি নিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরদিন ২৭ অক্টোবর সকালে স্থানীয় কৃষকরা জমিতে কাজ করতে গিয়ে লাশটি দেখতে পেয়ে থানায় খবর দিলে পুলিশ এসে লাশটি উদ্ধার করে। তাঁর থুতনির নিচে, ঠোঁটের ওপরে, মাথায় ও ঘাড়ে ধারালো অস্ত্রের কোপের চিহ্ন পাওয়া যায় এবং বাম পায়ের রগ কাটা ছিল।

     

    এ ঘটনায় ২৭ অক্টোবর মঞ্জুর বাবা বাবলু শেখ বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে গোয়ালন্দ ঘাট থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলা তদন্তে নেমে মোটরসাইকেল ছিনিয়ে নেয়ার পর মঞ্জুকে নির্মমভাবে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে জানতে পারে পুলিশ। তদন্ত শেষে ২০১৯ সালের ১৭ ফেব্রুয়ারি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত পাঁচ জনকে আসামি করে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করেন তদন্তকারী কর্মকর্তা। দীর্ঘ শুনানি শেষে আদালত আজ এ রায় দেন।

     

    তবে মামলার রায় অসন্তোষ প্রকাশ করেছেন মঞ্জু শেখ এর বাবা বাবলু শেখ। ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, আমার ছেলেকে নির্মমভাবে কুপিয়ে ও পায়ের রগ কেটে হত্যা করা হয়েছে। হত্যাকারীদের ফাঁসি হওয়া উচিত ছিল। কিন্তু ফাঁসি না দিয়ে তাদের যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়েছে। আমি এ রায় মানি না। এ রায়ের বিরুদ্ধে আমি উচ্চ আদালতে আপিল করবো।

     

    রাজবাড়ী জেলা ও দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলী (পিপি) অ্যাডভোকেট উজির আলী শেখ বলেন, রাষ্ট্রপক্ষ এবং আমি এ রায়ে সন্তুষ্ট। আমি মনে করি এ রায়ের মধ্য দিয়ে ন্যায় বিচার প্রতিষ্ঠা পেয়েছে। এটি সমাজের জন্য একটি দৃষ্টান্ত।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর