শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • চরফ্যাসন মুজিবনগরে শীতবস্ত্র বিতরণ ও সচেতনতামূলক অনুষ্ঠান

    মনির আসলামী, ভোলা প্রতিনিধি

    ৩০ জানুয়ারী, ২০২২ ১২:০৬ পূর্বাহ্ন

    চরফ্যাসন মুজিবনগরে শীতবস্ত্র বিতরণ ও সচেতনতামূলক অনুষ্ঠান
    মুজিবনগরে শীতবস্ত্র বিতরণ ও সচেতনতামূলক অনুষ্ঠান

    ভোলার চরফ্যাসন উপজেলা মুজিবনগর ইউনিয়নে ইউনিটি ফর ইউনিভার্স হিউম্যান রাইটস অফ বাংলাদেশ ফাউন্ডেশন উদ্যোগে শীতবস্ত্র ও মাস্ক বিতরণ করেছে সংগঠনে চরফ্যাসন কমিটি। দেশে চলছে কনকনে শীত পাশাপাশি ঘন কুয়াশায় অসহায় দারিদ্র মানুষের কষ্টের সীমা থাকে না।
    এসব হতদরিদ্র শীতার্ত মানুষের পাশে এসে দাঁড়িয়েছে বাংলাদেশের স্বনামধন্য মানবাধিকার সংগঠন চরফ্যাসন উপজেলা কমিটি।

    মুজিব নগর ইউনিয়নের চর মোতাহার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় তলায় ১,২,৩,নং ওয়ার্ডের গরীব, অসহায় ও মানুষের মাঝে শীতবন্ত্র ও মাস্ক  বিতরণ করে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন চরফ্যাসন উপজেলা কমিটি। এরআগে সংগঠনটি উপজেলার  বিভিন্ন থানাধীন দুই শতাধিক কম্বল ও মাক্স বিতরণ করে করোনা মহামারি পরিস্থিতিতে অসহায় মানুষের পাশে থেকে অনুদান দিয়েছে।

    সংগঠনটি ছাত্রদের অবহেলিত জনগোষ্ঠীর মাজে মধ্যে কম্বল বিতরণের সময় করোনা মহামারি সম্পর্কে বিস্তারিত তুলে ধরে নানামুখী যুগান্তকারী উদ্যোগও গ্রহণ করেছে।

    সংগঠনের চেয়ারম্যান সামসুদ্দিন হাওলাদারের নেতৃত্ব একঝাঁক মানবাধিকার কর্মী সহ আজ সকাল ১০টার দিকে বিতরণীয় সভা অনুষ্ঠিত হয়েছে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুজিব নগর ইউনিয়ন পরিষদের সফল জনপ্রিয় চেয়ারম্যান আবদুল ওয়াদুদ মিয়া, বিশেষ অতিথি  মাহমুদা খানম মিলি কো-চেয়ারম্যান বরিশাল বিভাগীয় কমিটি, লুতফর রহমান পন্ডিত চেয়ারম্যান ভোলা জেলা কমিটি, সাহে আলম মিয়া ভাইস চেয়ারম্যান চরফ্যাসন উপজেলা কমিটি, মোবারক হোসেন বাবুল সাংগঠনিক সম্পাদক চরফ্যাসন উপজেলা কমিটি বসার মিয়া প্রমুখ ।

    সংগঠনের মুখ্য উদ্দেশ্য হল, বিভিন্ন জেলার অসহায় গরীব মানুষের পাশে দাঁড়িয়ে তাদের দুঃখকষ্ট লাগব করা। শুধু তাই নয়, আমরা বিশেষ করে এতিম, অসহায় গরীব মেধাবী শিক্ষার্থীদের সাহায্য সহযোগিতা করে থাকি ও আইনি সহায়তা পরামর্শ প্রধান করছি।

    প্রধান অতিথির বক্তব্যে আবদুল ওয়াদুদ মিয়া বলেন,  সকল বিত্তবানদেরকে গরীব অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানাচ্ছি। সরকারের পাশাপাশি সেচ্ছাসেবী সংগঠন গুলো যদি এগিয়ে আসে তাহলে গরীব দুঃখী মেহনতী মানুষের অনেক পরিবর্তন হবে বলে আমি মনে করছি।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ৩০ জানুয়ারী, ২০২২ ১২:০৬ পূর্বাহ্ন