শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • বঙ্গবন্ধুর স্মৃতিবিজড়িত প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে গণশিক্ষা প্রতিমন্ত্রী

    জাগো কণ্ঠ ডেস্ক

    ১৪ মে, ২০২৪ ১২:০০ পূর্বাহ্ন

    বঙ্গবন্ধুর স্মৃতিবিজড়িত প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে গণশিক্ষা প্রতিমন্ত্রী

    প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী রুমানা আলী এমপি সোমবার দুপুরে (১৩ মে, ২০২৪) দুপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি বিজড়িত গিমাডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন। বঙ্গবন্ধু ১৯২৭ সালে এ স্কুলে প্রথম শ্রেণিতে ভর্তি হন। ১৯৩০ সালে তৃতীয় শ্রেণি পর্যন্ত এ স্কুলে পড়াশোনা করেন। 

     

    প্রতিমন্ত্রী বিদ্যালয়ের বিভিন্ন কক্ষ ঘুরে দেখেন এবং শিশু-শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের সাথে কথা বলেন। প্রতিমন্ত্রী জানান, বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত গিমাডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়কে দৃষ্টিনন্দন করে সাজাবার উদ্যোগ গ্রহণ করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। শীঘ্রই এর কাজ শুরু হবে। তিনি আশাপ্রকাশ করেন, এ বিদ্যালয়ের শিশুরা জাতির পিতা বঙ্গবন্ধুর চেতনাকে ধারণ করে দেশপ্রেম, সততা, নিষ্ঠা ও কর্তব্যপরায়নতার দীক্ষা গ্রহণ করবে। দেশ ও মানুষকে ভালোবাসবে। 

    প্রতিমন্ত্রী বলেন, স্মার্ট বাংলাদেশের ভিত্তি মানসম্মত প্রাথমিক শিক্ষা। আর এ লক্ষ্য অর্জনে কাজ করছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। 

    প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব দিলীপ কুমার বণিকসহ স্থানীয়, জেলা প্রশাসন ও আওয়ামী লীগের নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। 

    এর আগে প্রতিমন্ত্রী টুঙ্গীপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন। 




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর