শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • পিরোজপুরে সর্বজনীন পেনশন স্কিম বিষয়ে মতবিনিময় সভা

    পিরোজপুর প্রতিনিধি

    ১৩ মে, ২০২৪ ১১:৫৬ অপরাহ্ন

    পিরোজপুরে সর্বজনীন পেনশন স্কিম বিষয়ে মতবিনিময় সভা

     পিরোজপুরে সর্বজনীন পেনশন স্কীম বিষয়ক এক মতবিনিময় সভা করেছে জেলা প্রশাসন। আজ সোমবার দুপুর সাড়ে ৩ টায় জেলা প্রশাসকের কার্যালয় মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। এই মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন পিরোজপুরের জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান। 

     

    এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকারের উপ পরিচালক খানজাদা শাহরিয়ার বিন মান্নান, জেলা শিক্ষা অফিসার ইদ্রিস আলী আজীজী, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তানভীরুল কাদের। এসময় মাধ্যমিক স্কুলের শিক্ষক ও মাধ্যামিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের মাদ্রাসার পিন্সিপাল ও শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। 

     

    এ সভায় জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান সকলকে সর্বজনীন পেনশন স্কীমের আওতায় নিজেদের অন্তর্ভুক্ত করার জন্য আহ্বান জানান। তিনি বলেন সরকারের এই স্কীমে টাকা রাখা শতভাগ নিরাপদ। যেখানে বে-সরকারি প্রতিষ্ঠানে সঞ্চয় রেখে কিছু মানুষ প্রতারনার কারণে সর্বশান্ত হচ্ছেন সেখানে এই স্কীমটি আপনাকে শতভাগ নিরাপত্তা দিবে। আপনারা জানেন বৃদ্ধ বয়সে অনেকের আর্থিক সমস্যা থাকে। এই পেনশন স্কীমে টাকা রেখে আপনি শেষ জীবনে অর্থনৈতিক সংকট থেকে মুক্ত থাকতে পারবেন। 




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর