শিরোনাম
  • ফের যে আসন থেকে নির্বাচনের সম্ভাবনা রয়েছে খালেদা জিয়ার আন্তর্জাতিক ফুটবলে যে সমস্যার মুখোমুখি হতে যাচ্ছে ইসরায়েল কে এই নতুন মেসি-ইয়ামাল? ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে যা বললেন ড. মুহাম্মদ ইউনুস সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামোতে যে নতুন নির্দেশনা দিলেন প্রধান উপদেষ্টা আলুর দাম নিয়ে যে দুঃসংবাদ শোনালেন বাণিজ্য উপদেষ্টা হাইকোর্টের রায়ের স্থগিতাদেশ নিয়ে যা জানালেন আইনজীবী শিশির মনির নির্বাচন নিয়ে নতুন যে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার সরকার নির্বাচন নিয়ে চাপ দিলে পদত্যাগ করবো: সিইসি শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা: প্রধান উপদেষ্টার প্রেস উইং
  • পিরোজপুরে আগুনে পুড়লো তিনটি বসত ঘর

    পিরোজপুর প্রতিনিধি

    ১৩ মে, ২০২৪ ১১:৪২ অপরাহ্ন

    পিরোজপুরে আগুনে পুড়লো তিনটি বসত ঘর

    পিরোজপুর পৌর এলাকার ভাইজোড়ার বড়পোল নামক এলাকায় আগুনে পুড়ে গেছে ৩টি বসতঘর। এ ঘটনায় ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ঘর মালিকদের। আজ সোমবার (১৩ মে)দুপুর ১২টার দিকে বড়পোল নামক এলাকার জামালের বসতঘরে আগুন লেগে এ ঘটনা ঘটে।

    স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সোমবার দুপুর ১২ টার দিকে জামালের বাড়িতে আগুনের সূত্রপাত। মুহূর্তেই আগুন পাশের কামাল ও পলাশের ঘরেও ছড়িয়ে পড়ে। স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দিলে ফায়ার সার্ভিসের একটি ইউনিট প্রায় পৌনে ১ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিসের ধারণা, বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত। ক্ষতিগ্রস্ত ঘর মালিকদের দাবি আগুনে প্রায় ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

     

    পিরোজপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মোঃ রেজোয়ান জানান, দুপুরে ১২টার দিকে অগ্নিকাণ্ডের খবর পাওয়ার সাথে সাথে তারা এসে আগুন নিভাতে কাজ শুরু করে। আগুন নেভানোর আগেই তিনটি বসতঘরসহ দুই রান্না ঘর পুড়ে যায়। তবে কি কারণে আগুনের সূত্রপাত তা তদন্তের পরে জানানো যাবে বলে জানান তিনি।

     

    এদিকে, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের কাছে গিয়ে তাৎক্ষণিক ৫ হাজার টাকা করে অর্থ সহায়তা প্রদান করেন পিরোজপুরের পৌর মেয়র মোঃ হাবিবুর রহমান মালেক। তিনি অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের নতুন ঘর নির্মাণেও ব্যক্তিগতভাবে সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন।

     

     

     

    পিরোজপুর সংবাদদাতা:-




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর