শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • চরফ্যাসনে ব্লু গার্ড সদস্যদের প্রশিক্ষণ ও পরিচ্ছন্নতা অভিযান

    মনির আসলামী, ভোলা প্রতিনিধি

    ২৯ জানুয়ারী, ২০২২ ১১:৫৪ অপরাহ্ন

    চরফ্যাসনে ব্লু গার্ড সদস্যদের প্রশিক্ষণ ও পরিচ্ছন্নতা অভিযান
    চরফ্যাসনে ব্লু গার্ড সদস্যদের প্রশিক্ষণ ও পরিচ্ছন্নতা অভিযান

     চরফ্যাশসন উপজেলার নির্বাচিত ব্লু গার্ড সদস্যরা (২৯ জানুয়ারি) শনিবার প্রশিক্ষণ কার্যক্রমে অংশ নেন। চর কুকরি মুকরি ইউনিয়ন পরিষদে অনুষ্ঠিত এ প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করেন অধ্যক্ষ আবুল হাশেম মহাজন। তিনি প্রশিক্ষিত ব্লু গার্ডরা নতুন পর্যটন আকর্ষণ চর কুকরি মুকরিকে পরিচ্ছন্ন রাখতে সারা দেশের মধ্যে একটি দৃষ্টান্ত স্থাপন করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।

    প্রশিক্ষণে ব্লু গার্ড সদস্যদের সমুদ্র সৈকত পরিষ্কার পরিছন্নতার বিভিন্ন দিক, বর্জ্য সংগ্রহ, রিসাইক্লিং, সামুদ্রিক জীববৈচিত্র্য বিষয়ে ধারণা দেন ইকোফিশ-২ এর গবেষণা সহযোগী অংকুর মোহাম্মদ ইমতিয়াজ্জামান ও সহকারী গবেষক মোনাইম হোসাইন।

    এ সময় আরো উপস্থিত ছিলেন রেঞ্জ অফিসার আলাউদ্দিন আহমেদ, পুলিশ ইন-চার্জ মোশারফ হোসেন, চর কুকরি মুকরি ইউনিয়ন পরিষদ সদস্য ডাঃ আল হেলাল ও শারমিন আক্তার।

    প্রশিক্ষণ শেষে ব্লু গার্ড সদস্যরা চর কুকরি মুকরির নারিকেলবাড়িয়া সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা কর্মসূচি চালায়।

    প্রায় দুই ঘণ্টার পরিছন্নতা কার্যক্রমে ১০ জন ব্লু গার্ড সৈকতের প্রায় ১ কিলোমিটার এলাকায় প্লাস্টিকের বোতল, পলিথিন ব্যাগ, পরিত্যক্ত ও ছেঁড়া জাল, প্লাস্টিক মোড়কজাত খাবারের প্যাকেট, নারিকেলের খোসাসহ প্রায় ১৪৫ কেজি বিভিন্ন বর্জ্য সংগ্রহ করেন।

     ইউএসএআইডি-এর অর্থায়নে পরিচালিত ওয়ার্ল্ডফিশ বাংলাদেশের ইকোফিশ-২ কার্যক্রমের আওতায় এ কর্মসূচির আয়োজন করা হয়।

    এ প্রসঙ্গে ইকোফিশ-২ এর গবেষণা সহযোগী অংকুর মোহাম্মদ ইমতিয়াজ্জামান বলেন “সামুদ্রিক জীববৈচিত্র্য সংরক্ষণ এবং বাংলাদেশের সুনীল অর্থনৈতিক কার্যক্রমকে সহায়তা করতে স্থানীয় ১০ জন যুবকদের ব্লু গার্ড হিসেবে যুক্ত করেছি যারা প্রতি মাসেই পরিচ্ছন্নতা কর্মসূচি চালাবে”।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ২৯ জানুয়ারী, ২০২২ ১১:৫৪ অপরাহ্ন