শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • শিবগঞ্জে অটো ও ট্রলির মুখোমুখি সংঘর্ষে চালক নিহত

    চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

    ৯ মে, ২০২৪ ১০:০৭ পূর্বাহ্ন

    শিবগঞ্জে অটো ও ট্রলির মুখোমুখি সংঘর্ষে চালক নিহত

    শিবগঞ্জ(চাঁপাইনবাবগঞ্জ)সংবাদাদতা: শিবগঞ্জে অটো-ট্রলির মুখোমুখি সংঘর্ষে অটো চালক কামাল উদ্দিন(৩৫) নিহত হয়েছে।নিহত কামাল উ্িদ্দন চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের একবরপুর আইড়ামারী গ্রামের মাওলানা সাজ্জাদ আলির ছেলে। আহত হয়েছে আরো দুইজন। তারা হলো একই গ্রামের লুৎফল হকের ছেলে মুখলেশুর রহমান(৬৫) পাকাটোলা ্রগামের মৃত ইউনুস আলির ছেলে মোহা: হোসেন আলি(৭৫)। ঘটনাটি ঘটেছে উপজেলার মোবারকপুর ইউনিয়নের উপরটোলা গ্রামে কলেজ শিক্ষক রবিউল ইসলাম জুয়েলের বাড়ির সামনে। প্রত্যক্ষদর্শীরা জানান বুধবার বেলা তিনটার দিকে দাইপুখুরিয়া ইউনিয়নের গোলাপবাজার হতে কানসাট গামী অটোর সাথে কয়লার দিয়াড় গ্রামের ইটের ভাটা হতে ইটের খুয়া বহনকারী ট্রলির সাথে মুখোমুখি সংঘর্ষে আটো চালক কামাল উদ্দিন ঘটনাস্থলেই নিহত হয়। আহত দুই জন যাত্রীকে প্রথমে শিবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স প্রাথমিক চিকিৎসার পর রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোহয়েছে। এ ব্যাপারে শিবগঞ্জ থানা অফিসার ইনচার্জ মো: সাজ্জাদ হোসেন বলেন সংবাদ পাওযা মাত্রই ঘটনাস্থলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করেছে। আহত দুইজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আইনী ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

     




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর