শিরোনাম
  • ফের যে আসন থেকে নির্বাচনের সম্ভাবনা রয়েছে খালেদা জিয়ার আন্তর্জাতিক ফুটবলে যে সমস্যার মুখোমুখি হতে যাচ্ছে ইসরায়েল কে এই নতুন মেসি-ইয়ামাল? ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে যা বললেন ড. মুহাম্মদ ইউনুস সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামোতে যে নতুন নির্দেশনা দিলেন প্রধান উপদেষ্টা আলুর দাম নিয়ে যে দুঃসংবাদ শোনালেন বাণিজ্য উপদেষ্টা হাইকোর্টের রায়ের স্থগিতাদেশ নিয়ে যা জানালেন আইনজীবী শিশির মনির নির্বাচন নিয়ে নতুন যে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার সরকার নির্বাচন নিয়ে চাপ দিলে পদত্যাগ করবো: সিইসি শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা: প্রধান উপদেষ্টার প্রেস উইং
  • পলাশবাড়ী উপজেলা নির্বাচনে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ

    গাইবান্ধা প্রতিনিধি

    ৪ মে, ২০২৪ ০৮:১৭ পূর্বাহ্ন

    পলাশবাড়ী উপজেলা নির্বাচনে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ

    ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে দ্বিতীয়ধাপে গাইবান্ধার পলাশবাড়ীতে চেয়ারম্যান, ভাইস-চেয়ারম্যান পুরুষ ও মহিলাসহ মোট ১৩ প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ সম্পন্ন করা হয়েছে।

    বৃহস্পতিবার (২ মে) গাইবান্ধা অতিরিক্ত জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসারের কার্যালয়ে প্রার্থীদের মাঝে  প্রতীক বরাদ্দ দেয়া হয়। 

    প্রার্থীরা হলেন; চেয়ারম্যান পদে আলহাজ্ব একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ (মোটর সাইকেল), উপাধ্যক্ষ শামিকুল ইসলাম সরকার লিপন (শালিক), তৌহিদুল ইসলাম মন্ডল (দোয়াত-কলম), অ্যাড. জরিদুল হক (কাপ-পিরিচ), তহিদুল আমিন মন্ডল সুমন (ঘোড়া) এবং নাজিবুর রহমান নয়ন (আনারস)। ভাইস-চেয়ারম্যান পদে এএসএম রফিকুল ইসলাম মন্ডল রিপন (টিউবওয়েল), আবু রেজা মো. ফিরোজ কামাল চৌধুরী পলাশ (চশমা) ও আবু ফরহাদ মন্ডল (তালা)। মহিলা ভাইস-চেয়ারম্যান পদে মোছা. আনোয়ারা বেগম (কলস), মোছা. রিক্তা বেগম ( ফুটবল), জে.এম. হামিদা আক্তার চৌধুরী মুক্তা (সেলাইমেশিন) ও উম্মে কুলছুম বেবী (হঁাস)। 

    ২১ মে পলাশবাড়ী উপজেলা পরিষদ নির্বাচন ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। পলাশবাড়ী পৌরসভা ছাড়াও উপজেলার ৮টি ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ২ লাখ ২৩ হাজার ২০৯ জন। এরমধ্যে পুরুষ ১ লাখ ৯২ হাজার ৯ এবং মহিলা ১ লাখ ১৪ হাজার ২ জন ও হিজরা ১ জন।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর