শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • শিবগঞ্জে বৃষ্টি জন্য বিশেষ নামাজ আদায়

    চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

    ৪ মে, ২০২৪ ০৬:৫৬ পূর্বাহ্ন

    শিবগঞ্জে বৃষ্টি জন্য বিশেষ নামাজ আদায়

    বৃষ্টি না হওয়ায় মরতে শুরু করেছে কৃষকের বিভিন্ন ফসলের ক্ষেত, কষ্টে আছে গাছপালাসহ পশুপাখি। ফলে বৃষ্টির আশায় চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বিশেষ নামাজ (ইসতিসকার) আদায় করেছে কয়েক’শ মুসল্লি। শুক্রবার সকালে স্থানীয় যুব সমাজের আয়োজনে কানসাট রাজবাড়ি স্টেডিয়াম মাঠে খোলা আকাশের নিচে এই বিশেষ নামাজ করা হয়। প্রচন্ড গরম, তীব্র তাবপ্রবাহ ও খরা থেকে রক্ষা পেতে দুই রাকাত নামাজ আদায় করে সৃষ্টিকর্তার কাছে পাপের জন্য ক্ষমা ও বৃষ্টির চেয়ে দোয়া করেছেন তারা। 

    এ বিশেষ নামাজ আদায় শেষে অনাবৃষ্টি থেকে মুক্তির জন্য বিশেষ নামাজ ও দোয়া পরিচালনা করেন কাগচিপাড়া জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা শফিকুল ইসলাম। এ সময় নামাজে আদায় করেন কানসাট ইউপি সদস্য সাইদুর রহমান মিন্টু ও তেলকুপি বিজিবি ক্যাম্প জামে মসজিদের খতিব মাওলানা ইব্রাহিম খলিল। একইভসবে ও একই কারণে শুক্রবার ডকাল সাড়ে আটটায় মনাকষা বিওপির সামনে ছত্রাজিতপুর মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা নুরুল ইসলামের ইমামতিতে রহমতের বৃষ্টির জন্য ইসতিসকার নামাজ আূায় করে বিশেষ মোনাজাত করা হয়।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর