শিরোনাম
  • ফের যে আসন থেকে নির্বাচনের সম্ভাবনা রয়েছে খালেদা জিয়ার আন্তর্জাতিক ফুটবলে যে সমস্যার মুখোমুখি হতে যাচ্ছে ইসরায়েল কে এই নতুন মেসি-ইয়ামাল? ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে যা বললেন ড. মুহাম্মদ ইউনুস সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামোতে যে নতুন নির্দেশনা দিলেন প্রধান উপদেষ্টা আলুর দাম নিয়ে যে দুঃসংবাদ শোনালেন বাণিজ্য উপদেষ্টা হাইকোর্টের রায়ের স্থগিতাদেশ নিয়ে যা জানালেন আইনজীবী শিশির মনির নির্বাচন নিয়ে নতুন যে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার সরকার নির্বাচন নিয়ে চাপ দিলে পদত্যাগ করবো: সিইসি শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা: প্রধান উপদেষ্টার প্রেস উইং
  • মানবিক পিরোজপুরের পানি শরবত ও রিক্সা বিতরণ

    পিরোজপুর প্রতিনিধি

    ৩ মে, ২০২৪ ০৭:৫৮ অপরাহ্ন

    মানবিক পিরোজপুরের পানি শরবত ও রিক্সা বিতরণ

    প্রচন্ড তাপদাহ ও গরমে পথচারীদের মধ্যে বিশুদ্ধ ঠান্ডা পানি ও লেবুর শরবত ও একটি রিক্সা বিতরণ করেছে সামাজিক সংগঠন মানবিক পিরোজপুর।

     

    শুক্রবার (৩রা মে )দুপুরে শহরের পুরাতন বাসস্ট্যান্ড মোরে মোড় এলাকায় তীব্র গরমের মধ্যে জীবিকা নির্বাহে ব্যস্ত ৪শ পথচারী, বাসের যাত্রী, অটোরিকশা ও রিকশাচালকদের মধ্যে বিশুদ্ধ ঠান্ডা পানি ও লেবুর শরবত বিতরণ করা হয়। 

    এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিশুদ্ধ পানি ও লেবুর শরবত বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন মানবিক পিরোজপুরের সভাপতি জসিম উদ্দিন খান ।

     

    অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মানবিক পিরোজপুর এর সাধারণ সম্পাদক মোঃ মেহেদী হাসান, সংগঠনটির সহ-সভাপতি গোলাম মাওলা, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ কামাল, সাংগঠনিক সম্পাদক মোঃ জুয়েল শিকদার,সহ অন্যান্য নেতৃবৃন্দ ।

     

     এ সময় মানবিক পিরোজপুরের সভাপতি জসিম উদ্দিন খান বলেন, প্রচন্ড তাপদাহের মধ্যে খেটে খাওয়া মানুষদের মাঝে বিশুদ্ধ ঠান্ডা পানি ও লেবুর শরবত বিতরণ করেছে মানবিক পিরোজপুর, আমরা করনাকালীন সময় থেকে ধারাবাহিকভাবে মানবিক কাজ করে যাচ্ছে, আমরা এ বছরই সেলাই মেশিন বিতরণ করেছি আমরা স্বাবলম্বী হওয়ার জন্য গবাদি পশু গরু-ছাগল বিতরণ করব , আমরা আজই একজন অসচ্ছল ব্যক্তি একটা রিক্সা বিতরণ করব , আমাদের কার্যক্রম চলমান থাকবে।প্রত্যেকটা মানবিক কাজে আমাদেরকে বিভিন্নভাবে যারা সাপোর্ট দিয়েছেন তাই আমি সংগঠনের সভাপতি হিসেবে সবাইকে ধন্যবাদ জানাই, পিরোজপুর

    মানবিক পিরোজপুরের একটা টিম আছে তাদেরকেও ধন্যবাদ জানাই। মানবিক পিরোজপুর ভালো কাজের সাথেই আছে।

     

     

     

     

     

    পিরোজপুর সংবাদদাতা




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর