শিরোনাম
  • ফের যে আসন থেকে নির্বাচনের সম্ভাবনা রয়েছে খালেদা জিয়ার আন্তর্জাতিক ফুটবলে যে সমস্যার মুখোমুখি হতে যাচ্ছে ইসরায়েল কে এই নতুন মেসি-ইয়ামাল? ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে যা বললেন ড. মুহাম্মদ ইউনুস সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামোতে যে নতুন নির্দেশনা দিলেন প্রধান উপদেষ্টা আলুর দাম নিয়ে যে দুঃসংবাদ শোনালেন বাণিজ্য উপদেষ্টা হাইকোর্টের রায়ের স্থগিতাদেশ নিয়ে যা জানালেন আইনজীবী শিশির মনির নির্বাচন নিয়ে নতুন যে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার সরকার নির্বাচন নিয়ে চাপ দিলে পদত্যাগ করবো: সিইসি শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা: প্রধান উপদেষ্টার প্রেস উইং
  • হাইকোর্টের রায়

    পিরোজপুর উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে টিয়া প্রতীক পেলেন নিঝুম

    পিরোজপুর প্রতিনিধি

    ৩ মে, ২০২৪ ০৪:৪১ অপরাহ্ন

    পিরোজপুর উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে টিয়া প্রতীক পেলেন নিঝুম

    আসন্ন ০৮ মে  পিরোজপুর সদর উপজেলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হিসাবে প্রতীক বরাদ্দ পেয়েছেন আজমল হুদা নিঝুম। বৃহস্পতিবার (২ মে) পিরোজপুর জেলা নির্বাচন অফিস থেকে আজমল হুদা নিঝুম কে টিয়া পাখি প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। তিনি গত ১৫ এপ্রিল সার্ভারের ত্রুটির কারনে নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন সম্পন্ন করতে পারেননি। পরবর্তীতে মহামান্য হাইকোর্টের আদেশে তিনি নির্বাচনের সুযোগ পেলেন।

     

    স্থানীয়দের সাথে কথা বলে জানা যায় আজমল হুদা নিঝুম একজন ক্রীড়া সংগঠক, স্বেচ্ছাসেবক এবং মানবিক মানুষ। নেশা এবং মাদকের বিরুদ্ধে প্রায় ২ যুগ ধরে তিনি সংগ্রাম চালিয়ে যাচ্ছেন এবং তরুন প্রজন্মকে খেলাধুলার মাঝে রাখার জন্য পিরোজপুরে প্রতিষ্ঠা করেছেন ক্রিকেট একাডেমি।

     

    তাছাড়া তিনি হিলফুল ফুজুল নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিষ্ঠাতা। এই সংগঠন বিনামূল্যে রক্ত দান, মরাদেহ দাফন, রমজানে মাসব্যাপী ইফতার বিতরন, প্রাকৃতিক বিপর্যয়ে মানুষের পাশে দাঁড়ানো সহ নানা সামাজিক কার্যক্রম পরিচালনা করে থাকে। করোনা কালীন সময়ে তার গৃহীত নানা মানবিক কার্যক্রম সকলের প্রশংসা কুড়িয়েছে।

     

    আজমল হুদা নিঝুম বলেন, মাদকমুক্ত, স্মার্ট এবং উন্নয়নের পিরোজপুর গঠনের উদ্দেশ্যে কাজ করাই হবে তার মূল লক্ষ্য। নির্বাচনের প্রতীক বরাদ্দ পেতে দেরি হলেও সাধারন মানুষের ভালোবাসায় জয়ের ব্যাপারে আশাবাদী। তিনি সকলের দোয়া প্রার্থনা করে টিয়া পাখি মার্কায় ভোট চেয়েছেন।

     




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর