শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • ভারতে ২ বছর  কারাভোগ শেষে দেশে ফিরলেন বাংলাদেশি ২০ নারী -শিশু 

    বেনাপোল প্রতিনিধি

    ১ মে, ২০২৪ ১২:৫০ অপরাহ্ন

    ভারতে ২ বছর  কারাভোগ শেষে দেশে ফিরলেন বাংলাদেশি ২০ নারী -শিশু 

    ভারতে ২ বছর কারাভোগ শেষে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যেমে বেনাপোল চেকপোস্ট দিয়ে দেশে ফিরেছেন ২০ বাংলাদেশি নারী ও  শিশু।  মঙ্গলবার (৩০ এপ্রিল) সন্ধ্যায় সময় ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে তাদের হস্তান্তর করেছে। ফেরত আসাদের মধ্যে ৬ জন নারী ও  ১৪ জন শিশু  রয়েছে।

    ফেরত আসা এসব নারী ও শিশুরা খুলনা, বাগেরহাট,  পিরোজপুর, কুমিল্লা, গাজিপুর, চাঁদপুর ও গোপালগঞ্জ জেলার বাসিন্দা। 
    পররাষ্ট্র মন্ত্রণালয় এবং পশ্চিমবঙ্গের নারী শিশু পাচার রোধ বিষয়ক টাস্কফোর্সের সমন্বিত প্রচেষ্টায় তাদের ফিরিয়ে আনা সম্ভব হয়েছে।
    কলকাতায় বাংলাদেশ উপ-হাইকমিশনের একটি প্রতিনিধি দল ফেরত আসা নারী-শিশুদের বেনাপোল-পেট্রাপোল নোম্যান্সল্যান্ডে স্থানীয় এসি ল্যান্ড , উপজেলা মহিলা ও শিশু বিষয়ক কর্মকর্তা, বিজিবি ও পুলিশ প্রশাসনের কাছে হস্তান্তর করেন। 

    বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান জানান, ভালো কাজের প্রলোভন দেখিয়ে দালালদের খপ্পরে পড়ে তাদের কলকাতায় পাঠানো হয়। সেখানে বিভিন্ন কাজ করার সময় কলকাতা পুলিশ তাদের আটক করে আদালতে পাঠায়। আদালত তাদেও ২ বছরের সাজা দেন। সাজার মেয়াদ শেষে পশ্চিমবঙ্গের বিভিন্ন সেইফ হোমের হেফাজতে ছিল তারা। পরে দুই দেশের উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের মধ্যে আলোচনার পর ট্রাভেল পারমিটের মাধ্যমে আজ তাদের দেশে ফেরত পাঠানো হয়। ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষে তাদের বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে। পোর্ট থানা তাদের মানবাধিকার সংগঠনের হাতে তুলে দেবেন।

    বেনাপোল পোর্ট থানা ওসি সুমন ভক্ত জানান, বেনাপোল ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষে ফেরত আসা ২০ নারী শিশুকে  পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে। ৩টি মানবাধিকার সংগঠন পোর্ট থানা থেকে তাদেরকে গ্রহন করবে। 

     




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর